Dhaka ০৬:১৩ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

মালয়েশিয়াকে নিয়ে সতর্ক কোচ সালাহউদ্দীন, সরাসরি ম্যাচ খেলে জয় চান

  • সর্বশেষ হালনাগাদ : ০৮:৫৮:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • ১৮ বার দেখা হয়েছে

এশিয়ান গেমসে ছেলেদের ক্রিকেট অভিযান শুরু হচ্ছে মালয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ম্যাচ দিয়ে। দুই দলের সাম্প্রতিক শক্তির পার্থক্য বাংলাদেশের পক্ষে থাকলেও প্রতিপক্ষকে কোনোভাবেই হালকা করে দেখছেন না কোচ মোহাম্মদ সালাহউদ্দীন। তাঁর মতে, এ ধরনের টুর্নামেন্টে ছোটখাটো ভুলও ম্যাচের ফল বদলে দিতে পারে। জাপানে সাংবাদিকদের তিনি বলেন, ‘এ ধরনের টুর্নামেন্টে আপসেট হতেই পারে। একই উইকেটে বারবার খেলা হয়। অনেক সময় টসও একটা ফ্যাক্টর হতে পারে। তাই প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। আগেই জিতে যাওয়া উচিত নয়, খেলেই আমাদের জিততে হবে।’

বাংলাদেশ প্রায় ১০ দিন দেশের মাটিতে ক্যাম্প করে এশিয়ান গেমসের প্রস্তুতি নিয়েছে এবং দুটি প্রস্তুতি ম্যাচও খেলেছে। এবারের দলে আগের আসরের তুলনায় অভিজ্ঞতা ও শক্তি বেশি। ২০২৩ এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালেও বাংলাদেশের প্রতিপক্ষ ছিল মালয়েশিয়া। সেবার শেষ বলে গড়ানো ম্যাচে মাত্র ২ রানে জিতেছিল বাংলাদেশ। এবার অবশ্য সাম্প্রতিক পারফরম্যান্সও বাংলাদেশের পক্ষে। কিছুদিন আগে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল মালয়েশিয়ার জাতীয় দলকে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই করেছে।

তবে ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাক, সেটি চান না সালাহউদ্দীন। বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হলে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে বাংলাদেশ সেমিফাইনালে উঠবে। কিন্তু কোচ মনে করেন, সরাসরি ম্যাচ খেলে জয় পাওয়াই দলের জন্য বেশি কার্যকর। তিনি বলেন, ‘ম্যাচ হলে খুবই খুশি হবো। হঠাৎ করে পাঁচ-সাত দিন ম্যাচ ছাড়া থেকে সেমিফাইনাল বা ফাইনালে সরাসরি খেলাটা কঠিন হয়ে যাবে। প্রথম ম্যাচটা আমরা কীভাবে খেলছি, সেখান থেকেই পরের ম্যাচ নিয়ে ভাবব।’

এবারের এশিয়ান গেমসে বাংলাদেশের পদকের প্রত্যাশা বেড়েছে ক্রিকেট ঘিরে। এখন পর্যন্ত উশুতে একটি ব্রোঞ্জ এসেছে, নারী ক্রিকেট দলও পদক জিততে পারেনি। তাই ছেলেদের ক্রিকেট দল জানে, তাদের ঘিরে দেশের মানুষের প্রত্যাশা অনেক বেশি। সালাহউদ্দীনও বলছেন, দলের খেলোয়াড়দের মধ্যে সেই বাড়তি দায়িত্ববোধ ও প্রেরণা রয়েছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়াকে নিয়ে সতর্ক কোচ সালাহউদ্দীন, সরাসরি ম্যাচ খেলে জয় চান

সর্বশেষ হালনাগাদ : ০৮:৫৮:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬