Dhaka ০৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: আটক ৩

  • সর্বশেষ হালনাগাদ : ০১:২৬:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • ১৪ বার দেখা হয়েছে

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। এই হামলার জন্য চাঁদাবাজদের দায়ী করে একটি ভিডিও প্রকাশ করেছেন সালমান মুক্তাদির।

পুলিশ জানিয়েছে, ইসিবি চত্বরের কাছে স্টুডিওর ভবন নিয়ে জমিসংক্রান্ত একটি বিরোধ রয়েছে। ওই বিরোধের জেরেই এই হামলার ঘটনা ঘটেছে।

ঘটনার পর ভাঙচুর হওয়া স্টুডিও ঘুরে ঘুরে দেখান সালমান মুক্তাদির। এ সময় স্টুডিওর কর্মীরা কান্নায় ভেঙে পড়লে তিনি তাদের সান্ত্বনা দেন।

ফেসবুক পেইজ থেকে লাইভে এসে সালমান মুক্তাদির বলেন, ‘এটা আমাদের ব্রাউন ফ্রি স্টুডিওর শেষ ট্রিপ। একটু আগে এখানে হামলা হয়েছে এবং পুরো স্টুডিও ধ্বংস করে দেওয়া হয়েছে। বাংলাদেশে শিল্প, সংস্কৃতি ও বিনোদন জগতে এমন নান্দনিক স্টুডিও আর দ্বিতীয়টি ছিল না। আজ সেই জিনিসটা ধ্বংস হয়ে গেল।’

সালমান মুক্তাদির আরও বলেন, ‘বাংলাদেশে আপনি যদি কোনো কিছু করতে চান এবং কারও তোষামোদ না করেন বা সিকিউরিটির জন্য টাকা না দেন—তাহলে আপনার সঙ্গে এমনটাই হবে। আমি সব সময় বলি, পায়ের নিচের মাটি শক্ত না থাকলে বাংলাদেশে কিছু করা উচিত না।’

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: আটক ৩

সর্বশেষ হালনাগাদ : ০১:২৬:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬