Dhaka ০৫:২৫ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

কোম্পানীগঞ্জে যুবক হত্যা: মামলা না নেওয়ায় মানববন্ধন ও থানা ঘেরাও

  • সর্বশেষ হালনাগাদ : ০৭:৪৫:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ১২ বার দেখা হয়েছে

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় এমরান হোসেন রনি (২৮) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে বিক্ষোভ করেছে তার পরিবার ও এলাকাবাসী। হত্যা মামলা গ্রহণের দাবিতে শনিবার বেলা ১১টায় কোম্পানীগঞ্জ উপজেলা চত্বরে বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে কোম্পানীগঞ্জ থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভকারীরা থানা ঘেরাও করেন।

জানা গেছে, মৃত এমরান হোসেন রনির বাড়ি উপজেলার চরফকিরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চরকচ্ছপিয়া গ্রামে। গত মঙ্গলবার বিকেলে তিনি রামপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে তার স্ত্রী লুৎফুন নাহার উর্মির নানাশ্বশুর ফজল হকের বাড়িতে যান। পরদিন বুধবার সকালে নানাশ্বশুরের বাড়ির পাশের একটি পুকুরপাড়ে একটি গাছের সঙ্গে রনির ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

স্বজনদের অভিযোগ, এটি একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড। কিন্তু ঘটনার পর থানায় মামলা দায়ের করতে গেলে পুলিশ তা গ্রহণ করেনি। এরই প্রতিবাদে শনিবার সকালে উপজেলা চত্বরে এই বিশাল মানববন্ধন ও থানা ঘেরাও করে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তব্য প্রদানকালে রনির ছোট বোন আয়েশা আক্তার বলেন, ‘আমার ভাই কোনো অবস্থাতেই আত্মহত্যা করেনি। রনির স্ত্রী লুৎফুন নাহার উর্মির সঙ্গে তার মামাতো ভাই শাকিলের দীর্ঘদিনের পরকীয়া ছিল। আমার ভাই সেই পরকীয়ার বলির শিকার হয়েছে। রনি তার স্ত্রী উর্মি ও শাকিলকে আপত্তিকর অবস্থায় নানার বাড়িতে দেখতে পেয়েছিল। এরপর থেকেই তাকে হত্যার পরিকল্পনা করা হয়। গত মঙ্গলবার ডেকে নিয়ে গিয়ে স্ত্রী উর্মি, শাকিল ও উর্মির নানা ফজল হক পরিকল্পিতভাবে তাকে হত্যা করে লাশ গাছে ঝুলিয়ে রাখেন। রনি যদি নিজেই আত্মহত্যা করত, তাহলে গলায় ফাঁস লাগা অবস্থায় তার পায়ে কীভাবে জুতা থাকে?’

রহস্যজনক এই মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে পুরো কোম্পানীগঞ্জে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিক্ষোভ ও মানববন্ধনে চরফকিরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গোলাম রাব্বানী বিপ্লব, সাবেক সাধারণ সম্পাদক রইছ উদ্দিন মাসুদ, সাবেক ইউনিয়ন যুবদলের সভাপতি শিহাব উদ্দিন রিপন, বর্তমান ইউনিয়ন যুবদলের সভাপতি আনোয়ার হোসেন রিপনসহ স্থানীয় সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ওসি নুরুল হাকিম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে এলে তদন্তের পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

কোম্পানীগঞ্জে যুবক হত্যা: মামলা না নেওয়ায় মানববন্ধন ও থানা ঘেরাও

সর্বশেষ হালনাগাদ : ০৭:৪৫:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬