Dhaka ০৫:৫০ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

মিরপুরে হাসপাতাল গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

  • সর্বশেষ হালনাগাদ : ১১:৫৮:০১ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ১২ বার দেখা হয়েছে

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। রোববার (২৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় তিনি এ দাবি জানান।

ফেসবুক পোস্টে জামায়াত আমির অভিযোগ করেন, মুখাবৃত প্রায় দুই শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে স্বাস্থ্যসেবা কেন্দ্রটিতে হামলা চালায়। একপর্যায়ে কেন্দ্রটি ভাঙচুর ও লুটপাট করে গুঁড়িয়ে দেওয়ার পর সেখানে রহস্যজনক একটি সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়। এ ঘটনার পেছনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, প্রভাবশালীদের ক্ষমতার ছায়ায় এমন স্বাস্থ্যসেবা কেন্দ্রও আঘাতের মুখোমুখি হচ্ছে।

সরকারের সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতির কথা উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, এই অপরাধীদের দ্রুত শনাক্ত করে কঠোর শাস্তির আওতায় আনতে হবে; অন্যথায় সাধারণ জনগণই এর বিচার করবে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

মিরপুরে হাসপাতাল গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

সর্বশেষ হালনাগাদ : ১১:৫৮:০১ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬