মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় তাদের রাজস্ব খাতভুক্ত অস্থায়ী শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ৩টি ভিন্ন ক্যাটাগরিতে মোট ১৬ জন প্রার্থীকে সরাসরি নিয়োগ প্রদান করা হবে। উক্ত নিয়োগে বাংলাদেশের সকল জেলার যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করার সুযোগ পাবেন।
নিয়োগের পদভিত্তিক বিবরণীতে জানা যায়, ১৩তম গ্রেডের ‘সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর’ পদে ৪ জন, ১৬তম গ্রেডের ‘অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক’ পদে ৪ জন এবং ২০তম গ্রেডের ‘অফিস সহায়ক’ পদে ৮ জন নেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে প্রথম পদটির জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি ও কম্পিউটার প্রশিক্ষণ, দ্বিতীয় পদের জন্য এইচএসসি পাস ও নির্ধারিত টাইপিং গতি এবং অফিস সহায়ক পদের জন্য ন্যূনতম এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে, তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য। আগ্রহী প্রার্থীরা আগামী ২৭ সেপ্টেম্বর ২০২৬ সকাল ৯টা থেকে ১৭ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ৬টা পর্যন্ত নির্ধারিত ওয়েবসাইটে (mowca.teletalk.com.bd) গিয়ে অনলাইনে আবেদন জমা দিতে পারবেন। ১ ও ২ নম্বর পদের জন্য আবেদন ফি ১১২ টাকা এবং অনগ্রসর শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।


























