Dhaka ০৫:০২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

বগুড়ার শেরপুরে হাইস গাড়ির ধাক্কায় যুবক নিহত

  • সর্বশেষ হালনাগাদ : ১০:২২:৫২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • ১৭ বার দেখা হয়েছে

বগুড়ার শেরপুরে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত একটি হাইস গাড়ির ধাক্কায় রুবেল হোসেন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সিমাবাড়ী ইউনিয়নের ঘোগা বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল হোসেন ক্ষিদির হাসড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৫টার দিকে রুবেল হোসেন ঘোগা বটতলা এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি অজ্ঞাত হাইস গাড়ি তাকে ধাক্কা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নেওয়ার সময় তার মৃত্যু হয়।

এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ আইয়ুব আলী বলেন, ঘটনাটি সম্পর্কে আমরা জানতে পেরেছি। দুর্ঘটনার পর ঘাতক হাইস গাড়িটি পালিয়ে গেছে। গাড়িটি শনাক্ত ও চালককে আটকের চেষ্টা চলছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

বগুড়ার শেরপুরে হাইস গাড়ির ধাক্কায় যুবক নিহত

সর্বশেষ হালনাগাদ : ১০:২২:৫২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬