Dhaka ০৫:০৪ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

‘হাসিনাকে দেশে ফেরাতে হবে’—রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল

  • সর্বশেষ হালনাগাদ : ১০:১৭:১৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • ২৭ বার দেখা হয়েছে

সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল। বুধবার সকালে নগরীর সেন্ট্রাল রোড থেকে যুবদল নেতা আকিবুর রহমান মুনের নেতৃত্বে মিছিলটি বের হয়।

মিছিলটি নগরীর পায়রা চত্বর, জাহাজ কোম্পানি মোড় ও প্রেসক্লাবসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা ‘ভারত যদি বন্ধু হও, হাসিনারে ফেরত দাও’, ‘আমার ভাই কবরে, খুনি হাসিনা কেন ভারতে’সহ বিভিন্ন ফ্যাসিস্টবিরোধী স্লোগানে রাজপথ প্রকম্পিত করে তোলেন।

সমাবেশে যুবদল নেতারা বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় নিষিদ্ধ সংগঠনের কোনো ধরনের অপতৎপরতা মাঠে থেকে প্রতিহত করা হবে। জনগণের অধিকার ও দেশের শান্তি বজায় রাখতে যুবদলের নেতাকর্মীরা সবসময় রাজপথে সোচ্চার থাকবে বলে ঘোষণা দেন তারা।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

‘হাসিনাকে দেশে ফেরাতে হবে’—রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল

সর্বশেষ হালনাগাদ : ১০:১৭:১৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬