Dhaka ০৫:০২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

লিবিয়ায় প্রবাসীকে অপহরণ করে মুক্তিপণ আদায়: ফতুল্লা থেকে দুজন গ্রেপ্তার

  • সর্বশেষ হালনাগাদ : ১০:০১:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৩১ বার দেখা হয়েছে

লিবিয়ায় কর্মরত এক বাংলাদেশি শ্রমিককে অস্ত্রের মুখে অপহরণ করে নির্যাতনের ভিডিও দেখিয়ে পরিবারের কাছ থেকে অর্ধ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন উত্তম সরকার ওরফে সুমন (৪৪) এবং মরজিনা বেগম (৩৯)।

সম্প্রতি ফতুল্লার সাইনবোর্ড এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে আদালতে হাজির করা হলে বিচারক তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড interrogation শেষে বুধবার তাদের পুনরায় আদালতে সোপর্দ করা হয়।

তদন্ত সংস্থার তথ্য অনুযায়ী, গত বছরের মার্চ মাসে লিবিয়ার ত্রিপোলি থেকে সোনারগাঁর বিজয়নগর গ্রামের বাসিন্দা ইদ্রিস আলীকে অস্ত্রের মুখে অপহরণ করা হয়। পরে একটি অজ্ঞাত স্থানে আটকে রেখে তার ওপর অমানবিক নির্যাতন চালানো হয় এবং সেই ভিডিও দেশে থাকা তার স্ত্রীর মোবাইলে পাঠিয়ে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। স্বজনদের কাছ থেকে ধারদেনা করে সেই টাকা পরিশোধ করা হলেও নির্যাতন থামেনি। উল্টো আরও ৩০ লাখ টাকা দাবি করে অপহরণকারীরা।

পিবিআই জানিয়েছে, দফায় দফায় মোট ৫০ লাখ ৫০ হাজার টাকা মুক্তিপণ দেওয়ার এক মাস চৌদ্দ দিন পর লিবিয়ার একটি রাস্তার পাশ থেকে গুরুতর আহত অবস্থায় ইদ্রিস আলীকে উদ্ধার করা হয়। পরবর্তীতে বাংলাদেশ দূতাবাসের সহায়তায় তিনি দেশে ফিরে গত সেপ্টেম্বর মাসে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন। সেই মামলার ভিত্তিতে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অভিযান চালিয়ে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। রিমান্ডে থাকা অবস্থায় মরজিনা বেগম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

লিবিয়ায় প্রবাসীকে অপহরণ করে মুক্তিপণ আদায়: ফতুল্লা থেকে দুজন গ্রেপ্তার

সর্বশেষ হালনাগাদ : ১০:০১:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬