Dhaka ০৫:০৪ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা স্বীকারের আহ্বান অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের

  • সর্বশেষ হালনাগাদ : ০৯:৫৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৩২ বার দেখা হয়েছে

দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে সরকারের চরম ব্যর্থতার কথা স্বীকার করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, জ্বালানি তেলের দাম লিটার প্রতি ২০ টাকা বৃদ্ধি পাওয়ায় সকল খাতে এর নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। এতে মানুষের জীবনযাত্রার ব্যয় বহু গুণ বেড়ে গেছে এবং দেশের মানুষকে দুর্বিষহ যন্ত্রণা পোহাতে হচ্ছে। এছাড়া, আইনশৃঙ্খলা পরিস্থিতিও নিয়ন্ত্রণে নেই বলে তিনি অভিযোগ করেন।

বুধবার রাতে নগরীর জিইসি কনভেনশন সেন্টারে মহানগর জামায়াত আয়োজিত সিরাতুন্নবী (সা.) মাহফিলে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, রাষ্ট্র কোনো দোকান নয়, যেখানে লাভ-ক্ষতির চিন্তা করতে হবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রেখে জনগণের দুর্ভোগ লাঘব করাই সরকারের মূল দায়িত্ব। তিনি প্রশ্ন তোলেন, সরকারের মন্ত্রী-এমপিরা যখন ভর্তুকি, ক্ষতি বা লোকসানের কথা বলেন, তখন জনগণের ট্যাক্সের টাকায় ভর্তুকি দিতে হলে কেন লাভ-ক্ষতির চিন্তা করতে হবে? তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার সেই দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। গত ছয় মাসে বিভিন্ন ধরনের জ্বালানি তেলের দাম তিনবার বৃদ্ধি পেয়েছে, যার প্রভাব পরিবহন থেকে শুরু করে কৃষি, উৎপাদন, বিপণন, বিক্রয়সহ সব খাতে পড়ছে। তিনি মনে করেন, তেলের দামে লিটার প্রতি ২০ টাকা বৃদ্ধি আপাতদৃষ্টিতে ছোট মনে হলেও অর্থনীতিতে এর বিরাট প্রভাব রয়েছে। এছাড়াও নিত্যপ্রয়োজনীয় প্রায় সব ধরনের পণ্য এখন সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। অধ্যাপক গোলাম পরওয়ার জুলাই সনদ বাস্তবায়নসহ সংবিধান সংস্কারের দাবিতে ১১ দলীয় ঐক্যের লংমার্চ কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান।

সিরাতুন্নবী (সা.) মাহফিলের আলোচনায় অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আগমনের উদ্দেশ্য প্রত্যেক মুসলমানকে জানতে ও বুঝতে হবে। তিনি আরও বলেন, বর্তমানে কেবল রবিউল আউয়াল মাস এলেই নবীর ওপর মাহফিল ও জশনে জুলুস চলতে থাকে। চট্টগ্রাম মহানগরী জামায়াত রবিউস সানি মাসে সিরাতুন্নবী মাহফিল আয়োজন করে বুঝিয়ে দিয়েছে যে আমাদের নবী (সা.) কে নিয়ে আলোচনা শুধু রবিউল আউয়াল মাস নয়, সারা বছর, সারা মাস, দিনের পর দিন, যুগের পর যুগ চলা দরকার।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা স্বীকারের আহ্বান অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের

সর্বশেষ হালনাগাদ : ০৯:৫৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬