Dhaka ০৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

রাজধানীর ভাটারায ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

  • সর্বশেষ হালনাগাদ : ০১:০২:২৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৩ বার দেখা হয়েছে

রাজধানীর ভাটারা থানার নতুন বাজার সাঈদনগর এলাকায় একটি দ্রুতগতির ট্রাকের ধাক্কায় সুমন (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় তার বন্ধু রবিউল (২২) গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার রাতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

আহত রবিউল জানান, রাতে তারা দুই বন্ধু মোটরসাইকেলে করে ঘুরতে বের হয়েছিলেন। ভাটারা নতুন বাজার সাঈদনগর এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তারা দুজনই ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়দের সহায়তায় তাদের প্রথমে একটি স্থানীয় হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত বলে ঘোষণা করেন। আহত রবিউল বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত সুমন পেশায় একজন গ্রিল মিস্ত্রি ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. সেলিম হোসেন জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। পাশাপাশি বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

নিহত সুমনের গ্রামের বাড়ি নোয়াখালী সদর উপজেলার আজিজুল্লাপুর গ্রামে। তার বাবার নাম নুরুন্নবীর লিটন। তিনি রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় একটি মেসে থেকে কাজ করতেন।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

রাজধানীর ভাটারায ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

সর্বশেষ হালনাগাদ : ০১:০২:২৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬