Dhaka ০৩:২৭ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

কুড়িগ্রামে সারের দাবিতে কৃষকদের সড়ক অবরোধ, চরম ভোগান্তি

  • সর্বশেষ হালনাগাদ : ১১:১২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৩ বার দেখা হয়েছে

কুড়িগ্রামের উলিপুরে সারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় কৃষকরা। মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার কুড়িগ্রাম-চিলমারী আঞ্চলিক সড়কে এই ঘটনা ঘটে। এতে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় সাধারণ যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে মেসার্স সুফিয়া এন্টারপ্রাইজ নামক একটি ডিলার পয়েন্ট থেকে সার দেওয়ার কথা ছিল। সেই খবরে ভোর থেকেই কৃষকরা সেখানে ভিড় করেন। তবে বেলা ১০টা গড়িয়ে গেলেও ডিলারের পক্ষ থেকে বিতরণ শুরু না করায় কৃষকরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে তারা টায়ার জ্বালিয়ে সড়কে অবস্থান নেন।

বিক্ষুব্ধ কৃষকরা জানান, সারের অভাবে তাদের আমন খেত নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও সার না পেয়ে তারা বিক্ষোভে বাধ্য হন। খবর পেয়ে উপজেলা প্রশাসন, পুলিশ ও কৃষি বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে কৃষকদের আশ্বস্ত করেন এবং ওয়ার্ডভিত্তিক সার বিতরণ শুরু করলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম আরিফ বলেন, অতিরিক্ত ভিড়ের কারণে ডিলারের কর্মীরা বিতরণ শুরু করতে হিমশিম খাচ্ছিলেন। পরে প্রশাসনের হস্তক্ষেপে সুষ্ঠুভাবে সার বিতরণ নিশ্চিত করা হয়েছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

কুড়িগ্রামে সারের দাবিতে কৃষকদের সড়ক অবরোধ, চরম ভোগান্তি

সর্বশেষ হালনাগাদ : ১১:১২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬