Dhaka ০৫:২৬ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

ডোপ টেস্টে পজিটিভ হয়ে এশিয়ান গেমস থেকে নিষিদ্ধ থাই শাটলার পিচামন

  • সর্বশেষ হালনাগাদ : ১১:০৩:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • ২৬ বার দেখা হয়েছে

এশিয়ান গেমসে অংশ নিতে জাপানে গেলেও শেষ পর্যন্ত কোর্টে নামা হলো না থাইল্যান্ডের উদীয়মান ব্যাডমিন্টন তারকা পিচামন ওপাটনিপুথের। ডোপ টেস্টে নিষিদ্ধ পদার্থের উপস্থিতি মেলায় ১৯ বছর বয়সী এই খেলোয়াড়কে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক টেস্টিং এজেন্সি (আইটিএ)। এর ফলে গেমসের কোনো ইভেন্টেই তিনি আর অংশ নিতে পারছেন না।

বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ১৮তম স্থানে থাকা পিচামনের শরীর থেকে সংগৃহীত নমুনায় ‘ফুরোসেমাইড’ নামক নিষিদ্ধ উপাদানের উপস্থিতি পাওয়া গেছে। সাধারণত ওজন কমানোর জন্য এই ওষুধ ব্যবহৃত হলেও ক্রীড়াক্ষেত্রে এটি কঠোরভাবে নিষিদ্ধ। মঙ্গলবার চীনের বিপক্ষে দলীয় ইভেন্টে তার খেলার কথা থাকলেও নিষেধাজ্ঞার কারণে তিনি অনুশীলন বা কোচিং সংক্রান্ত কোনো কর্মকাণ্ডেও অংশ নিতে পারবেন না।

আইটিএ জানিয়েছে, পিচামন চাইলে এই সাময়িক নিষেধাজ্ঞার বিরুদ্ধে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টসে (সিএএস) আপিল করতে পারবেন। এছাড়া তার সংরক্ষিত দ্বিতীয় নমুনা বা ‘বি’ স্যাম্পল পরীক্ষার অনুরোধ করার সুযোগও তার জন্য খোলা রয়েছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

ডোপ টেস্টে পজিটিভ হয়ে এশিয়ান গেমস থেকে নিষিদ্ধ থাই শাটলার পিচামন

সর্বশেষ হালনাগাদ : ১১:০৩:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬