Dhaka ০৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

ফরিদপুরের ডাকাতি মামলার পলাতক আসামি ঢাকায় গ্রেপ্তার, উদ্ধার হলো অস্ত্র

  • সর্বশেষ হালনাগাদ : ০৫:৫৪:২২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • ২৫ বার দেখা হয়েছে

ফরিদপুরে ডাকাতি মামলায় ১৪ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত পলাতক আসামি টাকী রিপনকে ঢাকার পল্লবী থেকে গ্রেপ্তার করেছে এসআরবি। সোমবার এক প্রেস ব্রিফিংয়ে এসআরবি-১০ ফরিদপুর ক্যাম্প এই তথ্য নিশ্চিত করেছে।

এসআরবি জানায়, গত শনিবার বিকেল ৪টা ২৬ মিনিটের দিকে এসআরবি-১০ (সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্প) এবং এসআরবি-৪ (ঢাকা) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার পল্লবী এলাকার একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে সাইফুল ইসলাম ওরফে টাকী রিপনকে গ্রেপ্তার করে।

এসআরবি আরও জানায়, গ্রেপ্তার সাইফুল ইসলাম ওরফে টাকী রিপন ফরিদপুরের একটি ডাকাতি মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি। আইনি শাস্তি ও গ্রেপ্তার এড়াতে তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।

গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে গত ২০ সেপ্টেম্বর (রোববার) ভোর সাড়ে ৪টার দিকে ফরিদপুর কোতোয়ালী থানার ঈশান গোপালপুর এলাকায় পৃথক অভিযান চালানো হয়। সেখানে তল্লাশি চালিয়ে দুটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান উদ্ধার করে এসআরবির আভিযানিক দল।

এসআরবি আরও জানায়, টাকী রিপনের বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র, দস্যুতা, চুরি, অ্যাসিড অপরাধ দমন এবং বিস্ফোরকদ্রব্য আইনসহ একাধিক অপরাধের মামলা রয়েছে। আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে পরবর্তীতে উদ্ধারকৃত অস্ত্রসহ তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

ফরিদপুরের ডাকাতি মামলার পলাতক আসামি ঢাকায় গ্রেপ্তার, উদ্ধার হলো অস্ত্র

সর্বশেষ হালনাগাদ : ০৫:৫৪:২২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬