Dhaka ০৪:০৮ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

কাশিয়ানীতে রেলওয়ে স্টেশনের বিশ্রামাগার থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

  • সর্বশেষ হালনাগাদ : ০৩:০৩:১৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • ২১ বার দেখা হয়েছে

গোপালগঞ্জের কাশিয়ানী রেলওয়ে স্টেশন এলাকা থেকে মনির হোসেন (২৫) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে কাশিয়ানী রেলওয়ে স্টেশনের সামনের বিশ্রামাগার থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মনির হোসেন কাশিয়ানী উপজেলার কাশিয়ানী মধ্যপাড়া এলাকার রুকু মোল্লার ছেলে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান জানান, নিহতের পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী পারিবারিক কলহের জেরে রোববার রাতে বাড়ি থেকে বের হয়েছিলেন মনির। পরবর্তীতে সকালে স্টেশনের কর্মচারীরা বিশ্রামাগারের ছাউনির সঙ্গে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

কাশিয়ানীতে রেলওয়ে স্টেশনের বিশ্রামাগার থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

সর্বশেষ হালনাগাদ : ০৩:০৩:১৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬