Dhaka ০২:৫৫ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

রাজধানীতে ডিএমপির সাড়াসি অভিযান: ২৪ ঘণ্টায় আটক ৫৪৯, মামলা ৫৭টি

  • সর্বশেষ হালনাগাদ : ১১:২৯:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ৬ বার দেখা হয়েছে

রাজধানী ঢাকার বিভিন্ন থানা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পরিচালিত নিয়মিত সাঁড়াশি অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ৫৪৯ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এসব অভিযানে বিভিন্ন সুনির্দিষ্ট অভিযোগে মোট ৫৭টি পৃথক মামলা দায়ের করা হয়েছে।

আজ মঙ্গলবার (৩ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই অভিযানের বিস্তারিত তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগের যৌথ অভিযানে আটককৃতদের মধ্যে মিরপুর বিভাগ এলাকা থেকে সর্বাধিক ১৫২ জন, তেজগাঁও বিভাগে ৭৫ জন, গুলশান বিভাগে ৬৯ জন, ওয়ারী বিভাগে ৬৬ জন, উত্তরা বিভাগে ৫৬ জন, মতিঝিল বিভাগে ৫১ জন, লালবাগ বিভাগে ৪৬ জন, রমনা বিভাগে ৩০ জন এবং ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ কর্তৃক চারজনকে গ্রেপ্তার করা হয়।

অভিযান পরিচালনাকালে গ্রেপ্তারকৃত ব্যক্তিদের হেফাজত থেকে ২টি বিস্ফোরণ ঘটানো ককটেলের খণ্ডাংশ, ২ লিটার পেট্রল, ২৯ কেজি ২০০ গ্রাম গাঁজা, ১২৮ পিস ইয়াবা ট্যাবলেট, ১৯ বোতল ফেনসিডিল, ৮টি ছিনতাই হওয়া মোবাইল ফোন এবং নগদ ৩৬ হাজার ৩৮০ টাকা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া এ অভিযানে ভুক্তভোগী একজন ভিকটিমকেও অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

রাজধানীতে ডিএমপির সাড়াসি অভিযান: ২৪ ঘণ্টায় আটক ৫৪৯, মামলা ৫৭টি

সর্বশেষ হালনাগাদ : ১১:২৯:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬