দেশের পোশাকশিল্প খাতে চলমান অস্থিরতা এবং বিভিন্ন স্থানে ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, কোনো পক্ষই শিল্পপ্রতিষ্ঠান ধ্বংস করে নিজেদের বৈধ অধিকার আদায় করতে পারে না।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তার মাধ্যমে তিনি বলেন, একটি কুচক্রী মহল পরিস্থিতি অস্থিতিশীল করার পাঁয়তারা চালাচ্ছে। তাই পোশাকশিল্পের সুরক্ষা ও শৃঙ্খলা বজায় রাখতে সরকারকে আরও কঠোর অবস্থান গ্রহণ করতে হবে।


























