Dhaka ০২:৫৪ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

সংসদের সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হলেন এলিজা জামান

  • সর্বশেষ হালনাগাদ : ০৮:৩১:৫৯ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ৬ বার দেখা হয়েছে

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী এলিজা জামান। আজ সোমবার সকালে নির্বাচন কমিশন সচিবালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের ৩২৩ নম্বর সংরক্ষিত মহিলা আসনে উপনির্বাচনের জন্য গত ২৬ অক্টোবর বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিলের সময় নির্ধারিত ছিল। এই সময়ের মধ্যে বিএনপি ও জোটের পক্ষ থেকে এলিজা জামান তাঁর মনোনয়নপত্র জমা দেন।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নির্ধারিত সময়সীমার মধ্যে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ছিল গত রোববার বিকেল ৪টা পর্যন্ত। নির্দিষ্ট সময়ের মধ্যে তিনি প্রার্থিতা প্রত্যাহার না করায় জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন, ২০০৪-এর ১২ ধারার উপধারা (১) অনুযায়ী তাঁকে চূড়ান্ত তালিকায় বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়। নির্বাচন কমিশনের এই আনুষ্ঠানিক ঘোষণার মধ্য দিয়ে তাঁর সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার বিষয়টি চূড়ান্ত হলো।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

সংসদের সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হলেন এলিজা জামান

সর্বশেষ হালনাগাদ : ০৮:৩১:৫৯ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬