Dhaka ০৩:০৪ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

নাটোরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে আটক ৫

  • সর্বশেষ হালনাগাদ : ০৮:০৬:৩৭ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ২ বার দেখা হয়েছে

নাটোরের লালপুরে অনলাইন জুয়ার অ্যাপ ব্যবহার করে অবৈধভাবে জুয়া খেলা ও বেটিং পরিচালনার দায়ে পাঁচজনকে আটক করেছে থানা পুলিশ। এ সময় জুয়া কার্যক্রমে ব্যবহৃত দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে একজন প্রাপ্তবয়স্ক এবং চারজন শিশু রয়েছে। রোববার সন্ধ্যায় উপজেলার তিলকপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

পুলিশ জানায়, লালপুর থানার একটি দল তিলকপুর গ্রামের একটি বাড়ির পেছনে অভিযান পরিচালনা করে। এ সময় অনলাইন জুয়ার অ্যাপের মাধ্যমে বেটিং কার্যক্রম চালানোর সময় তাঁদের হাতেনাতে ধরা হয়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। সোমবার পুলিশ তাঁদের আদালতে সোপর্দ করেছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

নাটোরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে আটক ৫

সর্বশেষ হালনাগাদ : ০৮:০৬:৩৭ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬