Dhaka ০৩:২৯ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

দৈনিক আমার দেশ পত্রিকা ছিঁড়ে ফেলার ঘটনায় রাশেদ খাঁনকে অপসারণের দাবি লেবার পার্টির

  • সর্বশেষ হালনাগাদ : ০৯:২৫:৪২ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ২ বার দেখা হয়েছে

গণমাধ্যমের স্বাধীনতা এবং ভিন্নমত প্রকাশের অধিকারের ওপর চরম আঘাত উল্লেখ করে ‘দৈনিক আমার দেশ’ পত্রিকা প্রকাশ্যে ছিঁড়ে ফেলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান। একইসঙ্গে তিনি প্রধানমন্ত্রীর সচিব পদমর্যাদায় নিয়োগপ্রাপ্ত রাশেদ খাঁনকে অবিলম্বে তার দায়িত্ব থেকে অপসারণের জোর দাবি জানান।

রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে লেবার পার্টির চেয়ারম্যান বলেন, সরকারের বিভিন্ন অনির্চল ও দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশের কারণে গণমাধ্যমের প্রতি যে ক্ষোভের সৃষ্টি হয়েছে, তারই নগ্ন বহিঃপ্রকাশ হলো এই ঘটনা। এই অনভিপ্রেত ঘটনার রাজনৈতিক দায় কোনোভাবেই সরকার এড়াতে পারে না।

ডা. ইরান আরও অভিযোগ করেন, বর্তমান দায়িত্বে থাকা ব্যক্তিদের লাগামহীন বক্তব্য ও বিতর্কিত কর্মকাণ্ডের কারণে গণতান্ত্রিক পরিবেশ ও স্বাধীন সাংবাদিকতা মারাত্মক হুমকির মুখে পড়ছে। এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি বলেন, ‘দৈনিক আমার দেশ’ ফ্যাসিবাদের বিরুদ্ধে সবসময় একটি শক্ত অবস্থান বজায় রেখে এসেছে। সংবাদে কোনো ভুল বা দ্বিমত থাকলে তার জবাব আইনি বা তথ্যগত উপায়ে দেওয়া উচিত, পত্রিকা ছিঁড়ে ফেলার মতো ঔদ্ধত্যপূর্ণ আচরণ দিয়ে নয়। অবিলম্বে সংশ্লিষ্ট কর্মকর্তাকে অপসারণ করে স্বাধীন সাংবাদিকতার পক্ষে সরকারের অবস্থান স্পষ্ট করার আহ্বান জানান তিনি।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

দৈনিক আমার দেশ পত্রিকা ছিঁড়ে ফেলার ঘটনায় রাশেদ খাঁনকে অপসারণের দাবি লেবার পার্টির

সর্বশেষ হালনাগাদ : ০৯:২৫:৪২ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬