Dhaka ০২:৩৩ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

তাহসিফ হত্যা মামলা: দিশাকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন পুলিশের

  • সর্বশেষ হালনাগাদ : ০৮:৫১:২০ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ৯ বার দেখা হয়েছে

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় গ্রেপ্তার জেরিকা তাসনিম দিশাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশ। আজ রোববার বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার তদন্ত ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩১ অক্টোবর ডিএমপির উত্তরা থানায় একটি হত্যা মামলা হয়। তথ্য-প্রযুক্তির সহায়তা ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে কাফরুল থানা এলাকা থেকে সন্দিগ্ধ আসামি জেরিকা তাসনিম দিশাকে গ্রেপ্তার করা হয়।

তদন্তকারীরা জানিয়েছেন, ঘটনার দিন সন্ধ্যায় তাহসিফ ও দিশা ‘সিপি ফাইভ স্টার স্ন্যাকসে’ খাবারও খেয়েছিলেন। এ ছাড়া তাহসিফের সঙ্গে একটি মোটরসাইকেলের গ্যারেজেও দিশার উপস্থিতি শনাক্ত করেছেন তদন্তকারীরা।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, এ মামলার প্রধান সন্দেহভাজন আহমেদ শাহরিয়ার রেজা দীপ বর্তমানে পুলিশি রিমান্ডে রয়েছেন। ঘটনার বিষয়ে প্রকৃত তথ্য উদ্‌ঘাটনে দিশা ও দীপের দেওয়া বক্তব্য মিলিয়ে দেখা প্রয়োজন।

এ ছাড়া তাহসিফের মোবাইল ফোনের কললিস্ট বিশ্লেষণ করে দিশার সঙ্গে তার একাধিকবার যোগাযোগের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

জনপ্রিয়

বিভাজনের রাজনীতি নয়, ঐক্য ও বাস্তবসম্মত সমাধান চায় মার্কিন জনগণ: বারাক ওবামা

তাহসিফ হত্যা মামলা: দিশাকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন পুলিশের

সর্বশেষ হালনাগাদ : ০৮:৫১:২০ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬