Dhaka ০৩:৩০ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

রাষ্ট্রের সর্বস্তরে ইসলামী শরীয়াহর আদর্শ বাস্তবায়ন অপরিহার্য: মুফতি ফয়জুল করীম

  • সর্বশেষ হালনাগাদ : ০৮:৪৬:১২ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ১ বার দেখা হয়েছে

রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে কেন্দ্রঘোষিত ‘দাওয়াতি মাস’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

রোববার দুপুরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দাওয়াতি মাসের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশে ন্যায়বিচার, সুশাসন ও মানুষের প্রকৃত অধিকার প্রতিষ্ঠার জন্য রাষ্ট্রের সর্বস্তরে ইসলামী শরীয়াহর আদর্শ বাস্তবায়ন অপরিহার্য। প্রচলিত ব্যবস্থায় মানুষের প্রত্যাশা পূরণ হচ্ছে না উল্লেখ করে তিনি বলেন, ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ইসলামের আদর্শ প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শরীয়াহ প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশ ও মানবতার কল্যাণে ইসলামের সুমহান আদর্শের পক্ষে গণজাগরণ সৃষ্টি করতে হবে।

মুফতি ফয়জুল করীম আরও বলেন, দাওয়াতি মাস কেবল আনুষ্ঠানিক কোনো কর্মসূচি নয়; বরং মানুষের কাছে ইসলামের সঠিক বার্তা পৌঁছে দেওয়া, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করা এবং একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করার গুরুত্বপূর্ণ উদ্যোগ। এ সময় তিনি প্রতিটি দায়িত্বশীল ও কর্মীকে ব্যক্তিগত যোগাযোগ, গণসংযোগ এবং সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে দাওয়াতি কার্যক্রম সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

দাওয়াতি মাসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির হাতে শতাধিক ব্যক্তি দলটিতে যোগদান করেন। তিনি নবাগতদের স্বাগত জানান এবং ইসলামের আদর্শ প্রতিষ্ঠার আন্দোলনে নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে ভূমিকা রাখার আহ্বান জানান।

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি আব্দুল আউয়াল মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের সহকারী মহাসচিব মাওলানা আহমাদ আবদুল কাইয়ুম ও কে এম আতিকুর রহমান। আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মাওলানা আরিফুল ইসলাম এবং কেন্দ্রীয় সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি মাওলানা কে এম শরীয়াতুল্লাহসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

রাষ্ট্রের সর্বস্তরে ইসলামী শরীয়াহর আদর্শ বাস্তবায়ন অপরিহার্য: মুফতি ফয়জুল করীম

সর্বশেষ হালনাগাদ : ০৮:৪৬:১২ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬