Dhaka ০৩:০৪ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

রাজধানীর লালবাগে দুর্বৃত্তদের হামলায় যুবক নিহত, তদন্তে পুলিশ

  • সর্বশেষ হালনাগাদ : ০৮:৪১:২৫ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ৩ বার দেখা হয়েছে

রাজধানীর লালবাগের শহীদ নগর এলাকায় দুর্বৃত্তদের নৃশংস হামলায় বিপ্লব (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। রবিবার (১ নভেম্বর) দুপুরে একটি নির্মাণাধীন ভবনের সামনে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

লালবাগ থানার পরিদর্শক (অপারেশন) মো. রাশেদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, শহীদ নগরের ৬ নম্বর গলিতে অজ্ঞাত দুর্বৃত্তরা বিপ্লবকে উপর্যুপরি কুপিয়ে জখম করে পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, নিহত যুবক প্রাণ বাঁচাতে দৌড়ে পালানোর চেষ্টা করলেও হত্যাকারীরা তাকে ধাওয়া করে এবং কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত বিপ্লবের বাবার নাম মো. দেলোয়ার। তাদের পরিবার শহীদ নগর এলাকাতেই বসবাস করে।

পুলিশ কর্মকর্তা মো. রাশেদুজ্জামান আরও জানান, পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দ্রুত মর্গে পাঠানো হবে বলে তিনি নিশ্চিত করেন।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

রাজধানীর লালবাগে দুর্বৃত্তদের হামলায় যুবক নিহত, তদন্তে পুলিশ

সর্বশেষ হালনাগাদ : ০৮:৪১:২৫ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬