Dhaka ০২:৫৮ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

টেস্ট র‍্যাংকিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা, লক্ষ্য এবার বাংলাদেশ সিরিজ

  • সর্বশেষ হালনাগাদ : ০৮:২৫:১৩ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ৬ বার দেখা হয়েছে

অস্ট্রেলিয়াকে পরাজিত করে টেস্ট ক্রিকেটে বিশ্বসেরার আসনে ফিরেছে দক্ষিণ আফ্রিকা। কেপ টাউন টেস্টে ১৭৬ রানের বিশাল জয়ে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতে প্রোটিয়ারা টেস্ট র‍্যাংকিংয়ের শীর্ষস্থান দখল করেছে। অধিনায়ক টেম্বা বাভুমার কাছে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই সিরিজ জয় তার ক্যারিয়ারের অন্যতম সেরা সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে। তবে উদযাপনের রেশ কাটিয়ে এবার তাদের চোখ বাংলাদেশের বিপক্ষে আসন্ন সিরিজে।

গত বছরের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়াকে হারানো দক্ষিণ আফ্রিকা এবার তাদেরই বিপক্ষে সিরিজ জিতে র‍্যাংকিংয়ের এক নম্বরে উঠে এসেছে। ২০২৪ সালের মে মাসের পর এই প্রথম শীর্ষস্থান হারালো অস্ট্রেলিয়া। এই সাফল্য কয়েক দিন উপভোগ করার পর প্রোটিয়া অধিনায়ক বাংলাদেশ সিরিজের জন্য প্রস্তুতি শুরু করতে চান।

বাভুমা বলেন, “দল হিসেবে আমরা যেখানে পৌঁছাতে চাই, সেদিক থেকে এটি আমাদের জন্য ইতিবাচক অগ্রগতি। আমাদের হাতে এখন কয়েক দিন সময় আছে, যা আমরা উদযাপন করব এবং এই মুহূর্তগুলোকে উপভোগ করব। এরপর সম্ভবত সপ্তাহখানেকের মধ্যে আমরা দল হিসেবে একত্রিত হব এবং বাংলাদেশের জন্য প্রস্তুতি শুরু করব। কিন্তু আমার মনে হয়, আমাদের অনেকের জন্যই এখন মূল বিষয় হলো এ মুহূর্তটায় পুরোপুরি ডুবে যাওয়া এবং আমাদের প্রচেষ্টার মাধ্যমে অর্জিত সাফল্য উপলব্ধি করা।”

আগামী ১৫ নভেম্বর জোহানেসবার্গে শুরু হবে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের মধ্যকার দুই টেস্টের সিরিজ। বিশ্বসেরার আসনে বসে এবার বাংলাদেশের বিপক্ষে নিজেদের সামর্থ্য প্রমাণ করার অপেক্ষায় রয়েছে টেম্বা বাভুমার দল।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

টেস্ট র‍্যাংকিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা, লক্ষ্য এবার বাংলাদেশ সিরিজ

সর্বশেষ হালনাগাদ : ০৮:২৫:১৩ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬