Dhaka ০৩:০৪ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ হত্যা মামলা: তরুণীর সন্ধান চালাচ্ছে পুলিশ

  • সর্বশেষ হালনাগাদ : ১১:২৫:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ১০ বার দেখা হয়েছে

বাংলাদেশ বিমান বাহিনীর বরখাস্ত হওয়া ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরি হত্যা মামলার তদন্তে একের পর এক নতুন তথ্য উদ্ঘাটন করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঘটনার রাতে তাহসিফের গতিবিধি এবং তার সঙ্গে থাকা ব্যক্তিদের চিহ্নিত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ নিবিড়ভাবে তদন্ত চালিয়ে যাচ্ছে।

তদন্তে জানা গেছে, ঘটনার দিন উত্তরায় একটি রেস্তোরাঁয় তাহসিফ ও তার বন্ধু আহমেদ শাহরিয়ার জামান দীপের সঙ্গে ২৪-২৫ বছর বয়সি এক তরুণী উপস্থিত ছিলেন। ইতোমধ্যে ওই তরুণীর পরিচয় শনাক্ত করতে সক্ষম হলেও তদন্তের স্বার্থে পুলিশ তা প্রকাশ করছে না। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া দীপকে আদালতের মাধ্যমে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার রাতে উত্তরার বিভিন্ন স্থান ঘুরে তারা টঙ্গী এলাকার দিকে গিয়েছিলেন। সেখানে টহল পুলিশের একটি দলের সঙ্গে তাদের দেখা হওয়ার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ হত্যা মামলা: তরুণীর সন্ধান চালাচ্ছে পুলিশ

সর্বশেষ হালনাগাদ : ১১:২৫:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬