Dhaka ০৩:০৪ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

কুমিল্লায় বৃদ্ধাকে কুপিয়ে জখম: সন্দেহভাজনকে নির্যাতনের ভিডিও ভাইরাল, মামলার সত্যতা নিয়ে প্রশ্ন

  • সর্বশেষ হালনাগাদ : ১১:১১:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ৭ বার দেখা হয়েছে

কুমিল্লার বুড়িচং উপজেলার পাঁচোড়া গ্রামে এক বৃদ্ধাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। জাহানারা বেগম (৬৫) নামের ওই বৃদ্ধাকে গত ৪ অক্টোবর গভীর রাতে নিজ শয়নকক্ষে ঢুকে হামলা চালানো হয় বলে অভিযোগ। এ ঘটনায় আহতের ছেলে রমজান হোসেন প্রতিবেশী মিজানুর রহমান (৬০) সহ অজ্ঞাতনামা দুই থেকে তিনজনের বিরুদ্ধে বুড়িচং থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলার এজাহার অনুযায়ী, গত ৪ অক্টোবর রাত সাড়ে ৩টার দিকে জাহানারা বেগম তার বাড়ির নিচতলায় ঘুমিয়ে ছিলেন। অভিযোগ, সে সময় মিজানুর রহমানসহ কয়েকজন ঘরে ঢুকে তাকে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম করেন। এতে তার মাথার খুলি ভেঙে যায় এবং প্রচুর রক্তক্ষরণ হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। স্বজনেরা তাকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে কুমিল্লা ট্রমা সেন্টারে স্থানান্তর করা হয়। এজাহারে আরও দাবি করা হয়েছে যে ঘটনার পর স্থানীয় জনতা মিজানুর রহমানকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

তবে ঘটনার প্রকৃত হামলাকারী কারা, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য মেলেনি। এজাহারে মিজানুর রহমানকে প্রধান অভিযুক্ত করা হলেও অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনের জড়িত থাকার কথা বলা হয়েছে। অন্যদিকে, স্থানীয় সূত্রগুলো বলছে, স্বামী-স্ত্রীর পারিবারিক দ্বন্দ্ব বা পূর্বশত্রুতার জেরে মিজানুর রহমানকে ফাঁসানো হতে পারে। এ বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে।

এদিকে, সন্দেহভাজন হিসেবে আটক মিজানুর রহমানকে রশি দিয়ে বেঁধে নির্যাতন করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, স্থানীয় কয়েকজন তাকে ছুরি দিয়ে আঘাত ও শারীরিক নির্যাতন করছেন।

এছাড়া, আহত জাহানারা বেগমকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার কথা এজাহারে উল্লেখ থাকলেও সেখানে তার ভর্তির কোনো দাপ্তরিক নথি পাওয়া যায়নি বলে অভিযোগ উঠেছে। মামলার একজন সাক্ষী শাহানা আক্তার বলেছেন, তাকে সাক্ষী করা হলেও তিনি ঘটনা সম্পর্কে কিছুই জানেন না বা দেখেননি। এর পাশাপাশি, পূর্বশত্রুতার জেরে মিজানুর রহমানকে বাড়ি থেকে তুলে নিয়ে নির্জন স্থানে মারধর এবং জোরপূর্বক স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগও উঠেছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

কুমিল্লায় বৃদ্ধাকে কুপিয়ে জখম: সন্দেহভাজনকে নির্যাতনের ভিডিও ভাইরাল, মামলার সত্যতা নিয়ে প্রশ্ন

সর্বশেষ হালনাগাদ : ১১:১১:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬