Dhaka ০৪:০৮ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

কক্সবাজারের ইনানী সৈকতে গোসলে নেমে মাদরাসাছাত্রের মৃত্যু

  • সর্বশেষ হালনাগাদ : ০৬:৫৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • ১৪ বার দেখা হয়েছে

কক্সবাজারের উখিয়ার ইনানী সমুদ্রসৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়ার প্রায় দুই ঘণ্টা পর শান্ত (১২) নামের এক মাদরাসাছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় স্রোতে ভেসে যাওয়া আরও ১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে কোস্ট গার্ড, পুলিশ ও বিচকর্মীদের যৌথ প্রচেষ্টায় সৈকতের উত্তর পয়েন্ট থেকে শান্তকে উদ্ধার করা হয়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত শান্ত ঢাকার খিলগাঁওয়ের ৯ নম্বর গোরান এলাকার বাসিন্দা মোজাম্মেল হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঢাকার দারুল আরকাম মাদরাসা এবং ধানমন্ডির ফয়েজুল উলুম মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীদের একটি দল ইনানী সমুদ্রসৈকতে বেড়াতে আসে। সেখানে ফুটবল খেলা শেষে ১৫ জন শিক্ষক-শিক্ষার্থী সমুদ্রে গোসলে নামেন। এ সময় সাগরের প্রবল স্রোতে তাঁরা ভেসে যান। খবর পেয়ে স্থানীয় লোকজন, বিচকর্মী, পুলিশ ও কোস্ট গার্ড সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন। অভিযান চালিয়ে ১৫ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও শান্ত নিখোঁজ থাকে। পরে প্রায় দুই ঘণ্টা তল্লাশির পর সৈকতের উত্তর পয়েন্ট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ইনানী বিচকর্মী বেলাল উদ্দিন জানান, খবর পাওয়ার পরপরই উদ্ধারকাজ শুরু হয়। কোস্ট গার্ড, পুলিশ ও বিচকর্মীরা যৌথভাবে অভিযান পরিচালনা করেন। এ সময় ১৫ জনকে জীবিত উদ্ধার করা গেলেও শান্তকে খুঁজে পেতে দীর্ঘ সময় তল্লাশি চালাতে হয়। পরে সৈকতের উত্তর পয়েন্ট থেকে তাকে উদ্ধার করা হয়।

উখিয়া থানার ওসি আতিকুর রহমান মজুমদার জানান, নিহত মাদরাসাছাত্রের মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের ইনানী সৈকতে গোসলে নেমে মাদরাসাছাত্রের মৃত্যু

সর্বশেষ হালনাগাদ : ০৬:৫৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬