Dhaka ০৪:০৯ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

ধামরাইয়ে বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, মানববন্ধন

  • সর্বশেষ হালনাগাদ : ০৬:৫৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • ১০ বার দেখা হয়েছে

ঢাকার ধামরাইয়ে স্থানীয় এক বিএনপি নেতা ও আইনজীবীর বিরুদ্ধে সাধারণ মানুষের জমি জবরদখল ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।

বুধবার সকালে ধামরাই উপজেলা ভূমি অফিসের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকার শতাধিক নারী-পুরুষ এবং ভুক্তভোগী ভূমিমালিকরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, উপজেলার ভাড়ারিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সদস্য এ্যাড. আমজাদ হোসেন সরদার ক্ষমতার অপব্যবহার করে দীর্ঘদিন ধরে এলাকার সাধারণ মানুষ এবং রাজীব গংদের পৈত্রিক ও কেনা জমি জোরপূর্বক দখলের চেষ্টা চালাচ্ছেন। অভিযোগকারীদের দাবি, কেউ প্রতিবাদ করতে গেলে তাকে নানা ধরনের মিথ্যা মামলা, হামলা ও পুলিশি হয়রানির হুমকি দেওয়া হয়।

এ বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতা এ্যাড. আমজাদ হোসেন জানান, এই জায়গা তাদের আত্মীয়-স্বজনদেরই, ওয়ারিশ সূত্রে তারা এর মালিক। তিনি বলেন, ‘জায়গায় মামলা চলমান আছে এবং মামলার ডিক্রি আমরা পেয়েছি। তারপরেও তারা নানাভাবে আমাকে হয়রানি করছে। আমি তাদের ব্যাপারে সুষ্ঠু তদন্ত করে প্রশাসনের কাছে বিচার চাই।’

মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসী অবিলম্বে অ্যাডভোকেট আমজাদের অবৈধ দখলদারিত্বের সুষ্ঠু তদন্ত এবং ভূমি জবরদখলের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

ধামরাইয়ে বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, মানববন্ধন

সর্বশেষ হালনাগাদ : ০৬:৫৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬