Dhaka ০৩:০৪ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

নবীগঞ্জে আইফোন হাতাতে গিয়ে বন্ধুকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ১

  • সর্বশেষ হালনাগাদ : ০৩:৩৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • ১০ বার দেখা হয়েছে

হবিগঞ্জের নবীগঞ্জে আইফোন ছিনিয়ে নেওয়ার লোভে বন্ধুকে কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত অভিযোগে ঘাতক সায়েল মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ডোবা থেকে নিহত তারেক আহমেদের (২১) লাশ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

স্থানীয় সূত্রে জানা গেছে, নবীগঞ্জের চৌশতপুর গ্রামের তারেক আহমেদ ও সায়েল মিয়া পরস্পর বাল্যবন্ধু ছিলেন। কয়েক দিন আগে তাঁরা লাখাই উপজেলার ফুলবাড়ী গ্রামে একটি ভবনের নির্মাণকাজ করতে যান। সেখান থেকেই ২৫ অক্টোবর তারেক নিখোঁজ হন। এ ঘটনায় তাঁর পরিবার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। পরবর্তীতে সায়েলের কথাবার্তায় সন্দেহ দেখা দিলে স্থানীয়রা তাঁকে আটক করে পুলিশে খবর দেয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে অভিযুক্ত সায়েল স্বীকার করেন, আইফোনের লোভে ঘুমন্ত অবস্থায় বন্ধু তারেককে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন তিনি। পরে ৫০ হাজার টাকা মূল্যের ফোনটি মাত্র ১৫ হাজার টাকায় বিক্রি করে লাশ ডোবায় ফেলে রেখে পালিয়ে যান। পুলিশ জানিয়েছে, ঘটনাটির তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

নবীগঞ্জে আইফোন হাতাতে গিয়ে বন্ধুকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ১

সর্বশেষ হালনাগাদ : ০৩:৩৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬