Dhaka ০৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

গণরায়ের বিরুদ্ধে না গিয়ে জনগণের পক্ষে দাঁড়ানোর আহ্বান জামায়াত নেতা সেলিম উদ্দিনের

  • সর্বশেষ হালনাগাদ : ০৩:৩৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • ৯ বার দেখা হয়েছে

জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণরায়ের পক্ষে দাঁড়াতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। রাজধানীতে ১১-দলীয় ঐক্যের ঘোষিত লংমার্চের সমর্থনে আয়োজিত এক গণসংযোগে তিনি এ কথা বলেন।

তেজগাঁওয়ের নাবিস্কো মোড়ে আয়োজিত এ কর্মসূচিতে বক্তারা বিদ্যুৎ, সার ও গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির তীব্র সমালোচনা করেন। সেলিম উদ্দিন অভিযোগ করেন, সাধারণ মানুষের স্বার্থ রক্ষা না করে সরকার নিজেদের আখের গোছাতে ব্যস্ত রয়েছে। দেশে দুর্নীতি, চাঁদাবাজি ও মাস্তানির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

তিনি আরও বলেন, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানকে আটক রাখা হয়েছে, যার অবিলম্বে মুক্তি প্রয়োজন। এছাড়া দ্রুত গণভোটের রায় বাস্তবায়ন করে দেশে জনগণের শাসন প্রতিষ্ঠা করার আহ্বান জানান জামায়াতের এই নেতা।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

গণরায়ের বিরুদ্ধে না গিয়ে জনগণের পক্ষে দাঁড়ানোর আহ্বান জামায়াত নেতা সেলিম উদ্দিনের

সর্বশেষ হালনাগাদ : ০৩:৩৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬