Dhaka ০৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

পল্টনে সিপিবির কার্যালয়ে হামলা ও উত্তেজনার অভিযোগ

  • সর্বশেষ হালনাগাদ : ১১:৩৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • ১৪ বার দেখা হয়েছে

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ তুলে রাজধানীর পুরানা পল্টনে অবস্থিত বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কার্যালয়ে হামলার অভিযোগ উঠেছে। সোমবার রাতে স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছেন বলে ছাত্র ইউনিয়ন ও যুব ইউনিয়নের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এ সময় কয়েকজনকে মারধর করারও অভিযোগ পাওয়া গেছে।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম জানান, সোমবার দুপুরে ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি দীপক শীলকে আটক করা হয়েছিল। পরবর্তীতে তাকে ছেড়ে দেওয়া হলে নেতাকর্মীরা গলায় ফুলের মালা পরিয়ে সিপিবির কার্যালয়ের সামনে একটি আনন্দ মিছিল বের করেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তবে ছাত্র ও যুব ইউনিয়নের নেতাকর্মীদের অভিযোগ, দীপক শীলকে ছেড়ে দেওয়ার পর আনন্দ মিছিলকে কেন্দ্র করে তাদের ওপর হামলা চালানো হয়। পরবর্তীতে সেই সংঘাত সিপিবির কার্যালয় পর্যন্ত গড়ায় এবং কার্যালয়ের সামনে লোকজন জড়ো হয়ে হামলা চালায়। হামলায় যুব ইউনিয়নের দুজন আহত হয়েছেন বলে দাবি করা হলেও পুলিশ এই অভিযোগ অস্বীকার করেছে।

সিপিবির কেন্দ্রীয় কার্যালয় পুরানা পল্টনের মুক্তি ভবনের ষষ্ঠ ও সপ্তম তলায় অবস্থিত এবং একই ভবনের অষ্টম তলায় ছাত্র ইউনিয়ন ও যুব ইউনিয়নের কার্যালয় রয়েছে। ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি মাহীর শাহরিয়ার অভিযোগ করেন, স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাদের কার্যালয়ে এসে হামলা চালিয়েছেন।

ঘটনার বিষয়ে সিপিবির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাফী বলেন, খবর পেয়ে তিনি তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে রওনা হন। একটি মব বা দলবদ্ধ লোক পার্টি অফিসে এসে হামলা চালিয়েছে বলে তিনি প্রাথমিক তথ্য পেয়েছেন।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

পল্টনে সিপিবির কার্যালয়ে হামলা ও উত্তেজনার অভিযোগ

সর্বশেষ হালনাগাদ : ১১:৩৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬