Dhaka ০৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

সিঙ্গাপুরে জাঁকজমকপূর্ণ আয়োজনে বাংলাদেশ সোসাইটির বার্ষিক কমিউনিটি ডিনার

  • সর্বশেষ হালনাগাদ : ১১:১৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • ৬ বার দেখা হয়েছে

সিঙ্গাপুর ও বাংলাদেশের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক সৌহার্দ্য উদযাপনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটি (এসবিএস)-এর বার্ষিক কমিউনিটি ডিনার ২০২৬। সিঙ্গাপুরের ঐতিহাসিক পার্করয়্যাল হোটেলে অত্যন্ত আনন্দঘন পরিবেশে এই জমকালো আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গাপুরের সংস্কৃতি, সম্প্রদায় ও যুব এবং মানবসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দিনেশ বাসু দাশ এবং তাঁর সহধর্মিণী। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে যোগ দেন সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স লুৎফুন্নাহার।

দুই দেশের বিভিন্ন শ্রেণি-পেশার সাড়ে চার শতাধিক অতিথির উপস্থিতিতে অনুষ্ঠানটি এক বিশাল প্রবাসি মিলনমেলায় রূপ নেয়। অনুষ্ঠানের শুরুতে এসবিএস-এর সভাপতি ইঞ্জিনিয়ার আলতাফ হোসাইন সবাইকে স্বাগত জানান। তিনি তার বক্তব্যে সিঙ্গাপুরে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে ঐক্য ও সম্প্রীতি বাড়াতে এসবিএস-এর কার্যক্রম তুলে ধরেন এবং সিঙ্গাপুর সরকার ও বাংলাদেশ হাইকমিশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রধান অতিথির বক্তব্যে দিনেশ বাসু দাশ সিঙ্গাপুরের আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশি প্রবাসীদের অবদানের ভূয়সী প্রশংসা করেন। তিনি দুই দেশের মধ্যকার সুসম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন এবং এসবিএস-এর সামাজিক কাজের প্রশংসা করেন।

বিশেষ অতিথির বক্তব্যে লুৎফুন্নাহার বলেন, প্রবাসে দেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে এবং নতুন প্রজন্মের কাছে বাঙালি সংস্কৃতি তুলে ধরতে এখানকার প্রবাসীদের শৃঙ্খলা ও ইতিবাচক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

সিঙ্গাপুরে জাঁকজমকপূর্ণ আয়োজনে বাংলাদেশ সোসাইটির বার্ষিক কমিউনিটি ডিনার

সর্বশেষ হালনাগাদ : ১১:১৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬