Dhaka ০৩:২৬ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

টেসলার রোডস্টার প্রকল্পের আন্ডারবডি নকশায় বুয়েট প্রকৌশলী তারেক সরোয়ার

  • সর্বশেষ হালনাগাদ : ১১:০৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • ১৯ বার দেখা হয়েছে

বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার বহুল আলোচিত নতুন রোডস্টার মডেলের আন্ডারবডি বা নিম্নকাঠামো তৈরির প্রকৌশলগত গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন বাংলাদেশি প্রকৌশলী তারেক সরোয়ার। বিশ্বখ্যাত এই প্রতিষ্ঠানে ইন্টার্নশিপের সময় তিনি গাড়িটির দীর্ঘমেয়াদি কার্যকারিতা মূল্যায়ন ও বিশ্লেষণে কাজ করেন। সম্প্রতি গাড়িটির চূড়ান্ত রূপ প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের সেই কর্মঅভিজ্ঞতা তুলে ধরেছেন তিনি।

গাড়ি নির্মাণের ক্ষেত্রে বাহ্যিক ডিজাইনের পাশাপাশি এর অভ্যন্তরীণ কাঠামো ও প্রযুক্তিগত চ্যালেঞ্জ মোকাবিলা অত্যন্ত জটিল একটি প্রক্রিয়া। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী থাকাকালীন তিনি টেসলায় কাজ করার এই সুযোগ পান। রোডস্টারের নতুন মডেলের আন্ডারবডির দীর্ঘমেয়াদি কার্যকারিতা নিয়ে তার করা বিশ্লেষণ পরবর্তী সময়ে যন্ত্রাংশটির চূড়ান্ত নকশা প্রণয়নে ব্যবহার করা হয়।

প্রচলিত অটোমোবাইল শিল্পে সাধারণত একাধিক ধাতব পাত ও যন্ত্রাংশ জোড়া লাগিয়ে গাড়ির আন্ডারবডি তৈরি করা হয়। তবে টেসলা এই সনাতন পদ্ধতির বাইরে গিয়ে পুরো কাঠামোটি একটিমাত্র আস্ত যন্ত্রাংশ হিসেবে তৈরির পরিকল্পনা হাতে নেয়। উৎপাদন প্রক্রিয়া সহজ ও কার্যকর করতে নেওয়া এই বড় উদ্যোগে উপাদানের মান ও স্থায়িত্ব নিখੁুঁতভাবে নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি ছিল, যেখানে নেপথ্যে কাজ করেছেন এই বাংলাদেশি প্রকৌশলী।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

টেসলার রোডস্টার প্রকল্পের আন্ডারবডি নকশায় বুয়েট প্রকৌশলী তারেক সরোয়ার

সর্বশেষ হালনাগাদ : ১১:০৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬