Dhaka ০৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

টঙ্গীতে শিশু নিপীড়ন প্রতিবাদকারী শাহজালাল রুমির খোঁজ মিলছে না, ফ্ল্যাট তালাবদ্ধ

  • সর্বশেষ হালনাগাদ : ১০:৩৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • ৮ বার দেখা হয়েছে

গাজীপুরের টঙ্গীতে ক্বারিউল কুরআন মাদ্রাসায় এক শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের প্রতিবাদ করে দেশজুড়ে আলোচিত শাহজালাল রুমির খোঁজ পাওয়া যাচ্ছে না। তার ফ্ল্যাটটিও বর্তমানে তালাবদ্ধ অবস্থায় রয়েছে।

মঙ্গলবার সকালে টঙ্গীর আউচপাড়া এলাকার শফিউদ্দিন একাডেমি রোডের একটি ফ্ল্যাটে গিয়ে দেখা যায়, সেটি তালাবদ্ধ। বাড়ির তত্ত্বাবধায়ক মো. হাবিবুর রহমান জানান, ভুক্তভোগী শিশুর পরিবার গত শুক্রবার থেকেই বাসায় নেই। শাহজালাল রুমি মাঝেমধ্যে ওই ফ্ল্যাটে আসতেন। তত্ত্বাবধায়ক আরও জানান, রুমি বর্তমানে তার দ্বিতীয় স্ত্রী ও পরিবার নিয়ে ঢাকায় বসবাস করেন, তবে তিনি এখন কোথায় আছেন, সে বিষয়ে কিছু বলতে পারেননি।

এ বিষয়ে শাহজালাল রুমির শ্বশুর আলহাজ মোকাররম আলী মুঠোফোনে জানান, রুমি দেশে আছেন, নাকি বিদেশে—তা তিনি জানেন না। তিনি আরও বলেন, তারাও বর্তমানে আগের বাসা ছেড়ে অন্যত্র চলে এসেছেন।

তবে সোমবার রাতে হোয়াটসঅ্যাপে এক খুদে বার্তায় রুমি সাংবাদিকদের জানান, ‘আমি এই দেশেই আর নাই; সুতরাং আমি এগুলো নিয়ে আর ভাবছি না। যা হয় হোক। আপনারা সবাই ভালো থাকেন।’

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, শাহজালাল রুমি দেশে না বিদেশে আছেন, তার জানা নেই। তিনি জানান, বাসায় গিয়ে তাকে পাওয়া যায়নি। এছাড়া, মেয়েটিকে শিক্ষক চুমু দেওয়ার অভিযোগের বিষয়ে তিনি বলেন, তদন্তের স্বার্থে এ ব্যাপারে কিছু বলা যাচ্ছে না।

উল্লেখ্য, গত ২১ অক্টোবর ওই ঘটনায় অভিযুক্ত শিক্ষক মো. মোসলেম উদ্দিনকে মারধরের পর পুলিশের হাতে তুলে দেন শিশুটির বাবা শাহজালাল রুমি। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে আলোড়ন সৃষ্টি হয়।

পরে শাহজালাল রুমি বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় শিশু যৌন নিপীড়নের অভিযোগে মামলা করেন। এরপর মাদ্রাসার অধ্যক্ষের পক্ষ থেকে দায়ের করা পাল্টা মামলায় রুমির বিরুদ্ধে মাদ্রাসায় ভাঙচুর ও ১৭ লাখ টাকা চুরিসহ বিভিন্ন অভিযোগ আনা হয়।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

টঙ্গীতে শিশু নিপীড়ন প্রতিবাদকারী শাহজালাল রুমির খোঁজ মিলছে না, ফ্ল্যাট তালাবদ্ধ

সর্বশেষ হালনাগাদ : ১০:৩৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬