Dhaka ০৪:৩৬ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

কুমিল্লায় পরিত্যক্ত বস্তা থেকে বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করেছে বিজিবি

  • সর্বশেষ হালনাগাদ : ১০:৩৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • ১৩ বার দেখা হয়েছে

কুমিল্লার আদর্শ সদর উপজেলায় পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল ও দুটি ম্যাগাজিন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার কটকবাজার এলাকা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কটকবাজার এলাকায় পুরোনো প্লাস্টিকের বস্তার ভেতর পরিত্যক্ত অবস্থায় পিস্তল ও ম্যাগাজিন দুটি পাওয়া যায়।

উদ্ধার করা অস্ত্র ও ম্যাগাজিনের ঘটনায় কোতোয়ালি মডেল থানায় অস্ত্র মামলা দায়েরের মাধ্যমে তা হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

কুমিল্লা ১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ বলেন, ‘সীমান্ত সুরক্ষা, অপরাধ দমন এবং সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি কঠোর ভূমিকা পালন করছে।’

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

কুমিল্লায় পরিত্যক্ত বস্তা থেকে বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করেছে বিজিবি

সর্বশেষ হালনাগাদ : ১০:৩৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬