Dhaka ০৩:০০ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

মাদুশাঙ্কার বিধ্বংসী বোলিংয়ে পাকিস্তানকে গুঁড়িয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কা

  • সর্বশেষ হালনাগাদ : ১০:২৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • ১০ বার দেখা হয়েছে

দিলশান মাদুশাঙ্কার ক্যারিয়ারসেরা বোলিং নৈপুণ্যে পাকিস্তানকে অল্প রানেই গুটিয়ে দিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিশ্চিত করেছে শ্রীলঙ্কা। বাঁহাতি এই পেসার ৩৪ রানে ৫ উইকেট নিয়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপে ধস নামান। এরপর সহজ লক্ষ্য তাড়া করে ৮ উইকেটের দাপুটে জয় তুলে নেয় লঙ্কানরা।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তানের ব্যাটসম্যানরা শ্রীলঙ্কার বোলারদের সামনে দাঁড়াতে পারেননি। একপর্যায়ে ৯২ রানে ৯ উইকেট হারিয়ে বসে স্বাগতিকেরা। শেষ উইকেটে ১৮ রানের জুটিতে কোনোমতে ১১০ রান পর্যন্ত পৌঁছায় দলটি। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ২৯ রান করেন বাবর আজম। এছাড়া হাসান নওয়াজ ১৭ এবং অধিনায়ক শাহিন আফ্রিদি ১৫ রান করেন।

মাদুশাঙ্কার তোপে পাকিস্তানের ব্যাটিং ধসের দিনে শ্রীলঙ্কার অন্যান্য বোলাররাও দারুণ অবদান রাখেন। সাহান আরাচ্চিগে নেন ২ উইকেট। এছাড়া আসিতা ফার্নান্দো, ইশান মালিঙ্গা ও দুনিথ ওয়েল্লালাগে একটি করে উইকেট শিকার করেন।

১১১ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শ্রীলঙ্কা ১৮.১ ওভারেই ১১৪ রান তুলে নেয়। কামিন্দু মেন্ডিস ৬০ বলে ৬২ রানে অপরাজিত থাকেন। তার ইনিংসে ছিল আটটি চার ও দুটি ছক্কা। পবন রত্নায়েকে অপরাজিত থাকেন ২৩ রানে এবং আভিস্কা ফার্নান্দো করেন ১৬ রান।

তিন ম্যাচে দুটি জয় নিয়ে শ্রীলঙ্কা টুর্নামেন্টের ফাইনালে উঠেছে। শিরোপার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ হবে পাকিস্তান। এর আগে আগামী বৃহস্পতিবার নিয়ম রক্ষার ম্যাচে বিদায় নেওয়া ইংল্যান্ডের মুখোমুখি হবে লঙ্কানরা।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

মাদুশাঙ্কার বিধ্বংসী বোলিংয়ে পাকিস্তানকে গুঁড়িয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কা

সর্বশেষ হালনাগাদ : ১০:২৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬