Dhaka ০২:৫৮ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

সিকদার বাসুদেবের প্রথম একক অ্যালবাম, আসছে পাঁচটি মৌলিক গান

  • সর্বশেষ হালনাগাদ : ১০:১৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • ১৬ বার দেখা হয়েছে

নিজের কণ্ঠ ও সুরে পাঁচটি মৌলিক গান নিয়ে প্রথম একক অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছেন উদীয়মান সংগীতশিল্পী সিকদার বাসুদেব। বর্তমানে অ্যালবামের প্রায় সব কাজ শেষ পর্যায়ে। গানগুলোর সংগীতায়োজন করেছেন রুদ্র এবং রেকর্ডিং সম্পন্ন হয়েছে ‘স্টুডিও শুরুরং’-এ।

অ্যালবামে যে পাঁচটি গান থাকছে, তার মধ্যে ‘বেদনা কুড়াই’, ‘আমি কিন্তু খবর নিতাম রোজ’ এবং ‘তোমার জন্য গাথিবো মালা’—এই তিনটি গান লিখেছেন সিকদার বাসুদেব নিজেই। বাকি দুটি গান ‘বসন্ত চলে যায়’ লিখেছেন জয়দ্রত বিশ্বাস এবং ‘তুমি যাবে কোথায় আমাকে ছাড়া’ লিখেছেন মাহমুদ।

অ্যালবামের প্রথম গান ‘আমি কিন্তু খবর নিতাম রোজ’-এর মিউজিক ভিডিওর শুটিং ইতিমধ্যে বাগেরহাটের বিভিন্ন মনোরম লোকেশনে শেষ হয়েছে। এই ভিডিওতে সিকদার বাসুদেবের বিপরীতে অভিনয় করেছেন অভিনেত্রী মার্সিয়া শাওন। ভিডিওটির ডিওপি হিসেবে কাজ করেছেন তানভীর শাহজাদ এবং সিনেমাটোগ্রাফির দায়িত্বে ছিলেন আকাশ সরকার। বর্তমানে গানটির সম্পাদনার কাজ চলছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী নভেম্বরেই গানটির মিউজিক ভিডিও মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে।

শৈশব থেকেই সংগীতের প্রতি দারুণ অনুরাগী সিকদার বাসুদেব ছায়ানট সংগীত বিদ্যায়তন থেকে তিন বছরের প্রাতিষ্ঠানিক সংগীত শিক্ষা গ্রহণ করেছেন। বিশ্ববিদ্যালয়জীবনে তিনি ‘আনন্দনগর’ ব্যান্ডের সঙ্গে যুক্ত ছিলেন এবং পরবর্তীতে নিজের ব্যান্ড ‘দ্যুলোক’ প্রতিষ্ঠা করেন। এছাড়া জনপ্রিয় ব্যান্ড ‘জলের গান’-এর সঙ্গে অতিথি শিল্পী হিসেবেও তিনি বিভিন্ন মঞ্চে পারফর্ম করেছেন।

সিকদার বাসুদেব ‘স্টুডিও শুরুরং’-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। নিজস্ব ইউটিউব চ্যানেল ‘Sikdar Bashudeb O Dhrulok’ এবং ‘Studio Shuruhung’ প্ল্যাটফর্মের মাধ্যমে তিনি নিয়মিত নতুন গান প্রকাশ করছেন। সংগীতের পাশাপাশি তিনি বর্তমানে একটি বেসরকারি ব্যাংকের করপোরেট অ্যাফেয়ার্স ও ব্র্যান্ডিং বিভাগে কর্মরত আছেন। এছাড়াও তিনি বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) একজন তালিকাভুক্ত সংগীত পরিচালক ও সুরকার।

এই প্রথম অ্যালবামটিকে সিকদার বাসুদেব তাঁর সংগীতজীবনের একটি নতুন অধ্যায় হিসেবে দেখছেন। প্রথম গানের মিউজিক ভিডিও প্রকাশের পর পর্যায়ক্রমে অ্যালবামের বাকি গানগুলোও শ্রোতাদের সামনে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে তাঁর।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

সিকদার বাসুদেবের প্রথম একক অ্যালবাম, আসছে পাঁচটি মৌলিক গান

সর্বশেষ হালনাগাদ : ১০:১৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬