Dhaka ০৪:২৬ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

লাক্স সুপারস্টার বর্ণিতা এবার বড় পর্দায়, রায়হান রাফির সিনেমায় রাজের নায়িকা

  • সর্বশেষ হালনাগাদ : ০২:০৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ২৪ বার দেখা হয়েছে

জনপ্রিয় রিয়েলিটি শো ‘লাক্স সুপারস্টার ২০২৫’-এর চ্যাম্পিয়ন বিদুষী বর্ণিতা এবার বড় পর্দায় আসছেন। মাত্র তিন বছর বয়সে একটি বিজ্ঞাপনচিত্রে কাজের মধ্য দিয়ে অভিনয়ে হাতেখড়ি হয়েছিল তার।

জানা গেছে, রায়হান রাফির পরিচালনায় নির্মিতব্য একটি নতুন সিনেমায় শরিফুল রাজের বিপরীতে দেখা যাবে বর্ণিতাকে। রাফির টিমের সূত্র অনুযায়ী, এটি একটি প্রেমের গল্পের সিনেমা হতে যাচ্ছে। আগামী ঈদকে সামনে রেখে নির্মিতব্য এই সিনেমার নাম এখনো চূড়ান্ত হয়নি।

আগামী মাসের শেষ দিকে সিনেমাটির শুটিং শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

ছোটবেলায় বিজ্ঞাপনচিত্রে কাজ করার পর নাসির উদ্দীন ইউসুফের ‘গেরিলা’ চলচ্চিত্রেও অভিনয় করেছিলেন বর্ণিতা। তবে একটা সময় তিনি অভিনয় থেকে দূরে সরে যান। প্রায় ১০ বছরের বিরতি শেষে লাক্স সুপারস্টার প্রতিযোগিতায় অংশ নিয়ে চ্যাম্পিয়ন হন।

রায়হান রাফির সিনেমায় অভিনয়ের বিষয়ে বর্ণিতা বলেন, “আমি রাফি স্যারের একটি সিনেমায় কাজ করছি। তবে এখনই বিস্তারিত কিছু বলতে পারছি না। স্যার সামনে দুটি সিনেমার পরিকল্পনা করছেন। কোনটিতে কাজ করব, তা এখনো জানি না। বেশ কয়েক দিন ধরে কাজের রিহার্সাল করছি, তবে তিনি এখনো বিস্তারিত কিছু জানাননি।”

এদিকে নতুন সিনেমার কাজ নিয়ে শরিফুল রাজ বলেন, “আমি তো বেশ কয়েকটি কাজের মধ্যে আছি। যে নির্মাতা আগে শুটিং শুরু করবেন, তার কাজই আগে শুরু করব। অপেক্ষায় আছি।”

উল্লেখ্য, শিহাব শাহীনের পরিচালনায় ‘ক্যাফে আমব্রেলা’ ওয়েব সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বর্ণিতা। আইস্ক্রিনে সিনেমাটি ২৯ অক্টোবর মুক্তি পাওয়ার কথা রয়েছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

লাক্স সুপারস্টার বর্ণিতা এবার বড় পর্দায়, রায়হান রাফির সিনেমায় রাজের নায়িকা

সর্বশেষ হালনাগাদ : ০২:০৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬