Dhaka ০২:৫৯ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

বাগেরহাটে লোকালয়ে বাঘের পায়ের ছাপ, আতঙ্কে সুন্দরবনপাড়ের বাসিন্দারা

  • সর্বশেষ হালনাগাদ : ০২:০৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ২০ বার দেখা হয়েছে

বাগেরহাটের শরণখোলা উপজেলা সংলগ্ন সোনাতলা গ্রামের ধানক্ষেতে বাঘের উপস্থিতি ও পায়ের ছাপ দেখা দেওয়ায় স্থানীয় বাসিন্দাদের মাঝে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং বাঘটির অবস্থান নজরদারিতে রাখতে কাজ শুরু করেছে বন বিভাগ। পাশাপাশি সাধারণ মানুষকে সতর্ক করতে এলাকাটিতে মাইকিং চালানো হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় সোনাতলা গ্রামের এক চিকিৎসকের বাড়ির পাশে ধানক্ষেতে বাঘ নেমে যাওয়ার খবর পাওয়া যায়। পরবর্তীতে ওই রাতেই পার্শ্ববর্তী এলাকায় বসতবাড়ির সামনের জমিতেও বাঘের সুস্পষ্ট পায়ের ছাপ দেখতে পান স্থানীয়রা। বিষয়টি নিশ্চিত হয়ে বন বিভাগকে অবগত করে স্থানীয় কমিউনিটি পেট্রলিং গ্রুপের সদস্যরা। সংবাদ পেয়ে পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা শ্যামাপ্রসাদের নেতৃত্বে বনরক্ষীদের একটি দল রাতেই ঘটনাস্থলে যায় এবং পরদিন সকালে যৌথভাবে আশপাশের এলাকায় চিরুনি তল্লাশি চালায়।

গ্রামবাসীদের মতে, এর মাত্র তিন দিন আগে একই গ্রামের পানিরঘাট এলাকায় ভোলা নদী পার হয়ে একটি বাঘ লোকালয়ে প্রবেশ করেছিল। স্বল্প সময়ের ব্যবধানে বারবার বাঘের উপস্থিতি মেলায় চরম উদ্বেগে দিন কাটাচ্ছেন ওই অঞ্চলের বাসিন্দারা।

পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা শ্যামাপ্রসাদ জানান, বাঘটির গতিবিধি পর্যবেক্ষণে বন বিভাগ মাঠে রয়েছে। লোকালয়ে আসা বাঘটি যাতে কোনো ক্ষতি না করে নিরাপদে বনে ফিরে যেতে পারে, সে চেষ্টা চালানো হচ্ছে। সার্বিক নিরাপত্তার স্বার্থে গ্রামবাসীকে সচেতন করতে মাইকিং করা হচ্ছে এবং অযথা আতঙ্কিত না হয়ে বাঘের দেখা মিললে দ্রুত বন বিভাগকে জানাতে বলা হয়েছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

বাগেরহাটে লোকালয়ে বাঘের পায়ের ছাপ, আতঙ্কে সুন্দরবনপাড়ের বাসিন্দারা

সর্বশেষ হালনাগাদ : ০২:০৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬