Dhaka ০২:২৩ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

চিতলমারীতে অতিথি পাখি শিকার অব্যাহত: প্রশাসন কঠোর ব্যবস্থার আশ্বাস

  • সর্বশেষ হালনাগাদ : ০৮:৫২:৪৯ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ৭ বার দেখা হয়েছে

বাগেরহাটের চিতলমারীতে শীতের শুরুতেই বিল ও জলাশয়গুলোতে অতিথি পাখির আনাগোনা শুরু হয়েছে। তবে একশ্রেণির অসাধু শিকারি ফাঁদ পেতে অবাধে পাখি শিকার করছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয়রা জানান, প্রতিবছর শীতের এই সময়ে ইউরোপসহ বিশ্বের বিভিন্ন শীতপ্রধান দেশ থেকে হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে চিতলমারীর বিভিন্ন জলাশয় ও চিত্রা নদীর পাড়ে আশ্রয় নেয় নানা প্রজাতির পাখি। কিন্তু নিরাপদ আশ্রয়ের খোঁজে আসা এসব পাখির একটি বড় অংশ শিকারিদের ফাঁদে পড়ে প্রাণ হারাচ্ছে।

এলাকাবাসীর অভিযোগ, উপজেলার রুয়েরকুল, সোনাখালী, বারাশিয়া ও কালশিরাসহ বিভিন্ন বিলে ফাঁদ পেতে পাখি শিকার করা হচ্ছে। এছাড়া উপজেলার পাগল মার্কেট ও চিতলমারী সদর বাজারের বিভিন্ন স্থানে গোপনে এসব শিকার করা পাখি বিক্রি করা হচ্ছে। আইন অনুযায়ী পাখি শিকার দণ্ডনীয় অপরাধ হলেও শিকারিরা তা মানছে না।

বন্যপ্রাণি ও প্রকৃতি রক্ষায় পাখি শিকার বন্ধে প্রশাসনের দ্রুত ও কঠোর হস্তক্ষেপ দাবি করেছেন এলাকার সচেতন মহল।

এ বিষয়ে চিতলমারী থানার ওসি (তদন্ত) মিলন কুমার ঘোষ জানিয়েছেন, পাখি শিকার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাখি শিকারিদের অবস্থান চিহ্নিত করে দ্রুত অভিযান চালানো হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার বলেন, ‘পাখি শিকার দণ্ডনীয় অপরাধ। এর সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

জনপ্রিয়

বাংলাদেশে পরিবেশবান্ধব হাইব্রিড গাড়ি সংযোজন কারখানা স্থাপনের পরিকল্পনা করছে টয়োটা

চিতলমারীতে অতিথি পাখি শিকার অব্যাহত: প্রশাসন কঠোর ব্যবস্থার আশ্বাস

সর্বশেষ হালনাগাদ : ০৮:৫২:৪৯ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬