Dhaka ০৩:২৯ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

মেহজাবীনের সঙ্গে তুলনাকে কীভাবে দেখেন তানজিম সাইয়ারা তটিনী?

  • সর্বশেষ হালনাগাদ : ০১:৫৯:৫১ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ১২ বার দেখা হয়েছে

দর্শকদের কাছে জনপ্রিয়তার তুঙ্গে থাকা অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী প্রতিনিয়ত নতুন নতুন কাজ দিয়ে নিজের ক্যারিয়ারে এগিয়ে যাচ্ছেন। ছোট পর্দার এই ২৯ বছর বয়সী অভিনেত্রীকে প্রায়ই শুনতে হয়, তিনি নাকি মেহজাবীন চৌধুরীর মতো।

এমন তুলনা ভালো লাগলেও নিজেকে কখনো মেহজাবীনের জায়গায় কল্পনা করেন না তটিনী। বরং মেহজাবীনের কাজ, পরিশ্রম ও ক্যারিয়ার থেকে শেখার বিষয়টিকেই তিনি বড় করে দেখেন।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে মেহজাবীনের সঙ্গে তুলনা নিয়ে কথা বলেন তটিনী। তার ভাষ্যে, এ ধরনের মন্তব্য তাকে অস্বস্তিতে ফেলে না; বরং নিজের ক্যারিয়ার নিয়ে আরও সচেতনভাবে ভাবতে উৎসাহিত করে।

তটিনী বলেন, ‘অনেকেই বলেন- তুমি মেহজাবীনের মতো, মেহজাবীনের জায়গায় যাচ্ছ। আসলে কেউ কারো জায়গায় যেতে পারে না। আমি কারো সঙ্গে নিজেকে তুলনা করব না, কারো জায়গায় ভাবাটাও ঠিক না। শিল্প অঙ্গনে এই তুলনা হয় না। মেহজাবীন আপু অনেক বড়, গুণী একজন শিল্পী। তবে, তুলনা করলে ভালো লাগে। তার মতো গুণী অভিনেত্রীর সঙ্গে তুলনাও তো বড় পাওয়া।’

তটিনীর বক্তব্যে স্পষ্ট, মেহজাবীনের সঙ্গে তুলনাকে তিনি প্রতিযোগিতা হিসেবে দেখেন না। বরং তার কাছে মেহজাবীনের দীর্ঘ অভিনয়জীবন ও কাজের প্রতি নিষ্ঠা নতুন প্রজন্মের শিল্পীদের জন্য অনুসরণীয় উদাহরণ।

এ প্রসঙ্গে তটিনী আরও বলেন, ‘আমাদের জেনারেশন বা পরের জেনারেশনের জন্য মেহজাবীন আপু একটা উদাহরণ। তার ক্যারিয়ারে এগিয়ে চলা, কাজের প্রতি সততা, তার পরিশ্রম, তার অনেক অভিজ্ঞতা, তার কাছ থেকে আমাদের সবার শেখা উচিত।’

অভিনয়ে আসার পর থেকেই মেহজাবীনকে অনুসরণ করার পরামর্শ পেয়েছেন তটিনী। তবে, সেই অনুসরণের বিষয়টি কেবল অভিনয় কিংবা ক্যারিয়ারে সীমাবদ্ধ ছিল না; ব্যক্তিত্ব ও আচরণও ছিল আলোচনায়।

তটিনী বলেন, ‘আমি যখন অভিনয়ে আসি, তখনই অনেকে আমাকে একটা কথাই বলেছিলেন, যদি কারও মতো হতে চাও, তাহলে মেহজাবীনকে ফলো করো। আর শুধু ক্যারিয়ার নয়, সে মানুষ হিসেবে কেমন, তার আচার-আচরণ সবই ফলো করার কথা বলতেন। কারণ, সিনিয়রদের কাছ থেকেই আমাদের অনুপ্রেরণা নেওয়া উচিত।’

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

মেহজাবীনের সঙ্গে তুলনাকে কীভাবে দেখেন তানজিম সাইয়ারা তটিনী?

সর্বশেষ হালনাগাদ : ০১:৫৯:৫১ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬