Dhaka ০৬:১৪ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রে ক্যাথলিক গির্জায় যৌন নিপীড়নের শিকার ১৩০০ ব্যক্তির সঙ্গে ক্ষতিপূরণ চুক্তি

  • সর্বশেষ হালনাগাদ : ১০:৪৯:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • ১৯ বার দেখা হয়েছে

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ক্যাথলিক গির্জার যাজকদের মাধ্যমে যৌন নির্যাতনের শিকার প্রায় ১ হাজার ৩০০ ব্যক্তির সঙ্গে সমঝোতায় পৌঁছেছে গির্জার প্রশাসনিক কর্তৃপক্ষ। দীর্ঘ আলোচনার পর ভুক্তভোগীদের মোট ৮০ কোটি ডলার ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে তারা। সমঝোতার আওতায় প্রত্যেক ভুক্তভোগী অন্তত ২ লাখ ৫০ হাজার ডলার করে পাবেন, তবে নির্যাতনের মাত্রা বিবেচনায় কেউ কেউ আরও বেশি অর্থ পেতে পারেন।

মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, নিউইয়র্কের আর্চডায়োসিসের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ এনেছিলেন এই ১ হাজার ৩০০ জন। ইমেইলের মাধ্যমে যাজকদের উদ্দেশ্যে দেওয়া এক বার্তায় নিউইয়র্কের আর্চবিশপ জানান, এমন এক সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়েছে যা ভুক্তভোগীদের কিছুটা হলেও মানসিক সান্ত্বনা দেবে। তিনি আরও উল্লেখ করেন, এর ফলে গির্জা কর্তৃপক্ষ পুনরায় তাদের মূল ধর্মীয় ও সামাজিক কাজগুলোতে মনোযোগ দিতে পারবে।

যুক্তরাষ্ট্রের ক্যাথলিক গির্জার ইতিহাসে ক্ষতিপূরণের দিক থেকে এটি দ্বিতীয় বৃহত্তম সমঝোতা। এর আগে ২০২৪ সালে লস অ্যাঞ্জেলেসের আর্চডায়োসিস নিপীড়নের শিকার ব্যক্তিদের জন্য ৮৮ কোটি ডলার ক্ষতিপূরণের সমঝোতা করেছিল।

ভুক্তভোগীদের পক্ষ থেকে বলা হয়েছে, ন্যায়বিচার নিশ্চিত করার প্রক্রিয়ায় এটি একটি বড় পদক্ষেপ। ২০০০-এর দশকের শুরু থেকেই যুক্তরাষ্ট্রের ক্যাথলিক গির্জা একের পর এক যৌন কেলেঙ্কারির ঘটনায় আদালতের মুখোমুখি হয়ে আসছে। এসব ঘটনা গোপন রাখা ও অভিযুক্ত যাজকদের রক্ষা করার বিষয়ে দীর্ঘদিন ধরেই গির্জা কর্তৃপক্ষের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রে ক্যাথলিক গির্জায় যৌন নিপীড়নের শিকার ১৩০০ ব্যক্তির সঙ্গে ক্ষতিপূরণ চুক্তি

সর্বশেষ হালনাগাদ : ১০:৪৯:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬