Dhaka ০৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

হাতিয়ায় মা ইলিশ রক্ষায় ১৫ হাজার জেলে পরিবার পেলো চাল

  • সর্বশেষ হালনাগাদ : ০৭:২৫:২০ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
  • ১২ বার দেখা হয়েছে

নোয়াখালীর হাতিয়ায় মা ইলিশ রক্ষায় মৎস্য আহরণে নিষেধাজ্ঞা চলাকালীন ১৫ হাজার জেলে পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে। দুস্থ ও অসহায় জেলে পরিবারগুলোর সুবিধার্থে উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে এই চাল বিতরণ করা হয়।

হাতিয়ার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার নিবন্ধিত ১৫ হাজার জেলে পরিবারকে ২৫ কেজি করে চাল দেওয়া হয়েছে। স্থানীয় ইউনিয়ন পরিষদের মাধ্যমে তালিকা প্রস্তুত করে এই চাল বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। বিভিন্ন ইউনিয়নে আলাদা আলাদা সময়ে এই চাল বিতরণের সময় নির্ধারণ করা হয়েছে।

রোববার চরঈশ্বর ইউনিয়নে এই চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। চরঈশ্বর ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন আজাদ উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় ইউনিয়ন পরিষদের সচিব মো. হাসান ও বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা ফয়জুর রহমান জানান, মা ইলিশ সংরক্ষণে ২২ দিন নদীতে ও সমুদ্রে সব ধরনের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। এই সময় জেলেদের কর্মহীন ও বেকার থাকতে হয়। তাই অসহায় জেলেদের সহায়তার জন্য সরকার এই চাল বিতরণের ব্যবস্থা করেছে।

তিনি আরও জানান, হাতিয়া উপজেলার জন্য সর্বমোট ৩৭৫ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে, যা জনসংখ্যা অনুপাতে বিভিন্ন ইউনিয়নে ভাগ করে দেওয়া হয়েছে। প্রতিটি ইউনিয়নে চাল বিতরণের সময় তা তদারকি করছেন উপজেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। আগামী কয়েক দিনের মধ্যেই সবকটি ইউনিয়নে চাল বিতরণ সম্পন্ন হবে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

হাতিয়ায় মা ইলিশ রক্ষায় ১৫ হাজার জেলে পরিবার পেলো চাল

সর্বশেষ হালনাগাদ : ০৭:২৫:২০ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬