Dhaka ০৯:১৮ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

সৌদি আরবের দুই এলাকায় জরুরি সতর্কতা জারি, পরে বিপদমুক্ত ঘোষণা

  • সর্বশেষ হালনাগাদ : ০৭:০৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
  • ১০ বার দেখা হয়েছে

সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর নাজরান এবং দক্ষিণ-মধ্যাঞ্চলের আস-সুলাইল গভর্নরেটে রোববার জরুরি সতর্কতা জারি করেছিল দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগ। তবে অল্প সময়ের মধ্যেই উভয় এলাকাকে বিপদমুক্ত ঘোষণা করা হয়। তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সৌদি আরবের জাতীয় আগাম সতর্কতা প্ল্যাটফর্মের মাধ্যমে জারি করা ওই সতর্কবার্তায় বাসিন্দাদের বেসামরিক প্রতিরক্ষা বিভাগের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছিল। পরে কর্তৃপক্ষ জানায়, দুই এলাকাতেই বিপদ কেটে গেছে। তবে নিরাপত্তা নির্দেশনা মেনে চলার পাশাপাশি জনসমাগম এড়িয়ে চলতে এবং ছবি বা ভিডিও ধারণ না করতে বাসিন্দাদের পরামর্শ দেওয়া হয়।

কী ধরনের হুমকির কারণে এ সতর্কতা জারি করা হয়েছিল, কিংবা কোনো ক্ষেপণাস্ত্র বা ড্রোন প্রতিহত করা হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত জানায়নি কর্তৃপক্ষ। বেসামরিক প্রতিরক্ষা বিভাগ সতর্ক করে বলেছে, ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার কার্যক্রম এবং সেগুলোর আঘাতস্থলসংক্রান্ত ছবি ধারণ, প্রকাশ বা তথ্য ছড়িয়ে দিলে আইনি দায়বদ্ধতার মুখে পড়তে হতে পারে।

ইয়েমেনের হুতি গোষ্ঠীর সঙ্গে সৌদি আরবের উত্তেজনা বৃদ্ধির মধ্যেই এ সতর্কতা জারি করা হলো। হুতিরা এর আগে সৌদি আরবকে লক্ষ্য করে একাধিকবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। সাম্প্রতিক দিনগুলোতে দেশটির দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন এলাকায় একাধিকবার জরুরি সতর্কতা জারি করেছে সৌদি কর্তৃপক্ষ।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

সৌদি আরবের দুই এলাকায় জরুরি সতর্কতা জারি, পরে বিপদমুক্ত ঘোষণা

সর্বশেষ হালনাগাদ : ০৭:০৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬