Dhaka ০৯:৩২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

রুশ জ্বালানি খাতে মার্কিন নিষেধাজ্ঞা স্থগিত: ‘ঐতিহাসিক মুহূর্ত’ বললেন পুতিনের বিশেষ দূত

  • সর্বশেষ হালনাগাদ : ০৭:২২:২৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • ৯ বার দেখা হয়েছে

রাশিয়ার জ্বালানি খাতকে লক্ষ্য করে নতুন করে নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপের মার্কিন পরিকল্পনা স্থগিত হওয়াকে ‘ঐতিহাসিক মুহূর্ত’ হিসেবে বর্ণনা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিশেষ দূত কিরিল দিমিত্রিয়েভ।

তার মতে, এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও বৈশ্বিক বাজারের জন্য সম্ভাব্য বড় ক্ষতি এড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এমন এক সময়ে ওয়াশিংটন নিষেধাজ্ঞা কার্যকরের সিদ্ধান্ত থেকে সরে এলো, যখন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরোধ ঘিরে মস্কোর প্রতি ওয়াশিংটনের নীতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

গত শুক্রবার একটি নির্বাহী আদেশে স্বাক্ষরের মাধ্যমে রাশিয়ার জ্বালানি খাতের আয় লক্ষ্য করে নেওয়া নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপের সিদ্ধান্ত স্থগিত করেন ট্রাম্প। এর দুই দিন পর এসব পদক্ষেপ কার্যকর হওয়ার কথা ছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে দিমিত্রিয়েভ বলেন, ট্রাম্প প্রশাসনের ‘গ্রাহাম আইন’ স্থগিতের সিদ্ধান্ত একটি গুরুত্বপূর্ণ ও সত্যিকার অর্থেই ঐতিহাসিক মুহূর্ত। তাঁর দাবি, আইনটি কার্যকর হলে সবার আগে মার্কিন অর্থনীতি ও বৈশ্বিক বাজার মারাত্মক ক্ষতির মুখে পড়ত।

তবে এই সিদ্ধান্ত নিয়ে পুতিন বা ক্রেমলিনের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। শুক্রবার সামরিক পোশাক পরিহিত অবস্থায় পুতিন বলেছেন, পূর্ব ইউক্রেনের বাকি অংশ দখলের পরিকল্পনা করছে মস্কো।

যুক্তরাষ্ট্রের প্রয়াত সিনেটর লিন্ডসে গ্রাহামের নামে প্রস্তাবিত এই আইনে রাশিয়ার জ্বালানি ও প্রতিরক্ষা খাতের পাশাপাশি পুতিন এবং দেশটির অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপের কথা ছিল।

২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকে মস্কোর ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে আসছে পশ্চিমা দেশগুলো। দীর্ঘদিন ধরে চলা এই সংঘাতে কয়েক লাখ মানুষ নিহত হয়েছেন এবং বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ মানুষ।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

রুশ জ্বালানি খাতে মার্কিন নিষেধাজ্ঞা স্থগিত: ‘ঐতিহাসিক মুহূর্ত’ বললেন পুতিনের বিশেষ দূত

সর্বশেষ হালনাগাদ : ০৭:২২:২৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬