Dhaka ০৯:৩২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

২০৩০ সালেই মেয়াদ শেষে ক্ষমতা ছাড়ার ঘোষণা মিসরের প্রেসিডেন্ট সিসির

  • সর্বশেষ হালনাগাদ : ০৭:১৮:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • ১২ বার দেখা হয়েছে

মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি ঘোষণা দিয়েছেন, ২০৩০ সালে বর্তমান মেয়াদ পূর্ণ হওয়ার পরই তিনি ক্ষমতা থেকে সরে দাঁড়াবেন। ক্ষমতায় থাকার সময়সীমা দীর্ঘায়িত করার উদ্দেশ্যে দেশের সংবিধানে কোনো ধরনের সংশোধনী আনা হবে না বলেও সাফ জানিয়ে দিয়েছেন তিনি। একই সঙ্গে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে সৌদি আরবসহ উপসাগরীয় মিত্রদের সুরক্ষায় মিসর যেকোনো পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে বলে পুনর্ব্যক্ত করেন তিনি।

শনিবার মিসরের নতুন প্রশাসনিক রাজধানীতে অবস্থিত দেশটির সামরিক একাডেমির সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন প্রেসিডেন্ট সিসি। তিনি স্পষ্ট করে জানান, ২০৩০ সালে মেয়াদ শেষ হওয়া সংক্রান্ত সিদ্ধান্তটি চূড়ান্ত এবং এতে কোনো পরিবর্তন হবে না।

গণতান্ত্রিক মূল্যবোধ ও সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখার ওপর জোর দিয়ে সিসি বলেন, রাষ্ট্রীয় সংবিধানের কোনো রূপ লঙ্ঘন বরদাশত করা হবে না। মিসরের সাংবিধানিক রূপরেখা, গণতন্ত্র ও মৌলিক স্তম্ভ সুরক্ষায় সশস্ত্র বাহিনীর দায়িত্ব সংবিধানে সুস্পষ্টভাবে লিপিবদ্ধ রয়েছে। দায়িত্ব গ্রহণের উপযোগী যোগ্য নেতৃত্ব গড়ে না ওঠা পর্যন্ত তিনি দেশকে নেতৃত্ব দিয়ে যাবেন এবং সেই লক্ষ্যেই তরুণ প্রজন্মকে সামরিক একাডেমির মাধ্যমে প্রস্তুত করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

বক্তব্যে আঞ্চলিক নিরাপত্তার ওপর গুরুত্বারোপ করে মিসরের প্রেসিডেন্ট বলেন, ভ্রাতৃপ্রতিম সৌদি আরবের সার্বভৌমত্ব ও নিরাপত্তার স্বার্থে যেকোনো পদক্ষেপে কায়রো পাশে থাকবে। প্রয়োজনে পার্লামেন্টের বিশেষ অধিবেশন আহ্বান করে সৌদি আরবের সহযোগিতায় পদক্ষেপ নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় মিসর সবসময় প্রতিশ্রুতিবদ্ধ।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

২০৩০ সালেই মেয়াদ শেষে ক্ষমতা ছাড়ার ঘোষণা মিসরের প্রেসিডেন্ট সিসির

সর্বশেষ হালনাগাদ : ০৭:১৮:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬