Dhaka ০৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয়ের জমি ক্রোক ও ১৪ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

  • সর্বশেষ হালনাগাদ : ০৭:০৬:২২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • ১০ বার দেখা হয়েছে

সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাসের একটি স্থাবর সম্পত্তি জব্দ এবং ১৪টি ব্যাংক হিসাবের লেনদেন অবরুদ্ধ (ফ্রিজ) করার আদেশ দিয়েছেন আদালত। ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক আয়েশা আক্তার মৌসুমী দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ নির্দেশ দেন।

এর আগে দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ জিন্নাতুল ইসলাম আদালতে এ সংক্রান্ত আবেদনটি দাখিল করেন। আবেদনে উল্লেখ করা হয়, ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে সংগতিহীন প্রায় দুই কোটি ৪৭ লাখ ৪২ হাজার ৮২৬ টাকার সম্পদ অর্জন ও নিজ ভোগদখলে রাখার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এছাড়া তার মালিকানাধীন ১৪টি ব্যাংক হিসাবে পাঁচ কোটি ৯০ লাখ ১৫ হাজার টাকারও বেশি সন্দেহজনক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে।

দুদকের আবেদনে আরও আশঙ্কা প্রকাশ করা হয় যে, অভিযুক্ত ব্যক্তি বিচারকাজ চলাকালীন যেকোনো সময় এসব সম্পত্তি হস্তান্তর, রূপান্তর বা বিক্রি করে ফেলার চেষ্টা করতে পারেন। তেমনটি ঘটলে পরবর্তীতে আদালতের নির্দেশে রাষ্ট্রের অনুকূলে সম্পত্তি বাজেয়াপ্ত করা অসম্ভব হয়ে পড়বে এবং রাষ্ট্র অপূরণীয় আর্থিক ক্ষতির মুখে পড়বে।

এ কারণে রাজধানীর নন্দীপাড়া মৌজায় অবস্থিত তার ০.৭৯৬ শতাংশ জমি ক্রোক এবং সিটি ব্যাংকের প্রিন্সিপাল অফিস ও বনানী শাখা ছাড়াও এনসিসি ব্যাংকের মতিঝিল শাখায় থাকা সংশ্লিষ্ট ব্যাংক হিসাবগুলো জরুরি ভিত্তিতে অবরুদ্ধ করার আর্জি জানানো হয়। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয়ের জমি ক্রোক ও ১৪ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

সর্বশেষ হালনাগাদ : ০৭:০৬:২২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬