Dhaka ০৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

মেসি পরবর্তী যুগে আর্জেন্টিনা: নভেম্বরে প্রতিপক্ষ উরুগুয়ে ও কোস্টারিকা

  • সর্বশেষ হালনাগাদ : ১২:১৬:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • ২৯ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ফুটবল থেকে তারকা ফরোয়ার্ড লিওনেল মেসির বিদায়ের পর নতুন এক অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে আর্জেন্টিনা। চলতি বছরের শেষ আন্তর্জাতিক বিরতিতে দুটি প্রীতি ম্যাচে মাঠে নামবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। ঘরের মাঠে অনুষ্ঠিতব্য এসব ম্যাচে লিওনেল স্কালোনির দলের প্রতিপক্ষ হিসেবে থাকছে উরুগুয়ে ও কোস্টারিকা। ম্যাচ দুটির আনুষ্ঠানিক সূচি ইতিমধ্যে চূড়ান্ত করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ১৩ নভেম্বর বুয়েনস এইরেসের ঐতিহ্যবাহী লা বোম্বোনেরা স্টেডিয়ামে উরুগুয়ের মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা। এরপর ১৭ নভেম্বর কর্দোবার মারিও কেম্পেস স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ কোস্টারিকা।

গত ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে ৩-০ গোলের জয় পাওয়া ম্যাচ দিয়ে বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক মেসি। সেই ম্যাচে একটি গোল করার পাশাপাশি দুটি অ্যাসিস্টও করেছিলেন তিনি। মেসির পাশাপাশি জাতীয় দল থেকে অবসর নিয়েছেন অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দিও। ফলে দলে নেতৃত্বের পরিবর্তন এসেছে। সর্বশেষ আন্তর্জাতিক বিরতিতে অধিনায়কত্ব করেছিলেন ক্রিস্টিয়ান রোমেরো, আসন্ন ম্যাচগুলোতেও তাঁর নেতৃত্বে খেলার সম্ভাবনা রয়েছে দলটির।

এদিকে কোচ স্কালোনির বর্তমান চুক্তির মেয়াদ ডিসেম্বরে শেষ হতে চললেও তিনি দায়িত্বে থাকার বিষয়ে ইতিবাচক অবস্থান নিয়েছেন। সবকিছু ঠিক থাকলে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত তাঁর সঙ্গে নতুন চুক্তি হতে পারে। শতবর্ষী ২০৩০ বিশ্বকাপের বিশেষ উদ্বোধনী ম্যাচ আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়েতে আয়োজনের সিদ্ধান্ত থাকায় আর্জেন্টিনাকে দক্ষিণ আমেরিকান অঞ্চলের বাছাইপর্ব খেলতে হচ্ছে না। ফলে নিজেদের প্রস্তুত করতে এবং ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে নভেম্বরের এই প্রীতি ম্যাচ দুটি দলের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

মেসি পরবর্তী যুগে আর্জেন্টিনা: নভেম্বরে প্রতিপক্ষ উরুগুয়ে ও কোস্টারিকা

সর্বশেষ হালনাগাদ : ১২:১৬:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬