ইসরায়েলের আসন্ন নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক ভাগ্য নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারেন আরব রাজনীতিক মানসুর আব্বাস। সাবেক প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে এবার তিনি মধ্য-বামপন্থি ইহুদি রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাবেক পুলিশ কর্মকর্তা ইয়োভ সেগালোভিৎজের সঙ্গে বিশেষ জোট গঠন করেছেন। ইসরায়েলের মূলধারার রাজনীতিতে আরব ও ইহুদি নেতাদের এমন প্রকাশ্য জোট বেশ অপ্রচলিত।
মানসুর আব্বাসের দল ইউনাইটেড আরব লিস্ট (রা’আম) সামাজিকভাবে কিছুটা রক্ষণশীল হলেও তিনি ইসরায়েলি পার্লামেন্টে আরব নাগরিকদের অধিকার প্রতিষ্ঠায় নমনীয় ও কৌশলগত অবস্থান নিয়েছেন। নেতানিয়াহুর প্রচারণায় বারবার আব্বাসকে নিরাপত্তার জন্য হুমকি হিসেবে চিহ্নিত করা হলেও, আব্বাসের মূল লক্ষ্য ইসরায়েলে বসবাসকারী আরব জনগোষ্ঠীর আবাসন বৈষম্য দূর করা এবং সহিংস অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ নিশ্চিত করা।
ইসরায়েলের মোট জনসংখ্যার প্রায় ২০ শতাংশই আরব নাগরিক। আব্বাসের মতে, সরকার গঠনে অংশীদার হয়ে নীতি নির্ধারণের টেবিলে আরবদের প্রতিনিধিত্ব নিশ্চিত করাই তার প্রধান রাজনৈতিক কৌশল। বিগত নির্বাচনেও তার কৌশলগত সমর্থনের ফলেই নেতানিয়াহুকে সাময়িকভাবে ক্ষমতা ছাড়তে হয়েছিল। আগামী নির্বাচনেও সংসদে ক্ষমতার চাবিকাঠি তার হাতেই যেতে পারে বলে ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।























