দিল্লিতে বিক্ষোভের আগে আটক অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এআইএসএ) সভাপতি নেহা বোরাকে ছেড়ে দিয়েছে স্থানীয় পুলিশ। তবে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে মুক্তি দেওয়া হয়নি। পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে অভিজিৎকে নিম্ন আদালতে সোপর্দ করা হবে।
দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে শুক্রবার সন্ধ্যায় তাঁদের আটক করা হয়েছিল। আইনি আনুষ্ঠানিকতা শেষে নেহাকে প্রস্থান করার অনুমতি দেওয়া হলেও অভিজিতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।
অন্যদিকে সিজেপির আইনি দলের পক্ষ থেকে বলা হয়েছে, অভিজিৎকে আটক ও আদালতে উপস্থাপনের প্রক্রিয়া নিয়ে বিস্তারিত কোনো স্পষ্ট তথ্য তারা পাননি। তাঁদের আইনজীবীরাও পর্যন্ত তাঁর সঙ্গে দেখা করার সুযোগ পাননি বলে দাবি করা হচ্ছে।























