Dhaka ০৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

ট্র্যাকিং বন্ধ করে হরমুজ পাড়ি দেওয়ার চেষ্টা, তেল ট্যাংকারে আগুন

  • সর্বশেষ হালনাগাদ : ০৭:৫০:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • ১৮ বার দেখা হয়েছে

লোকেশন ট্র্যাকিং ব্যবস্থা বন্ধ করে হরমুজ প্রণালির নিষিদ্ধ এলাকায় প্রবেশের চেষ্টা করা একটি তেলবাহী ট্যাংকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইরানের নৌবাহিনী এই তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, নৌবাহিনীর নজরদারি দল নিষিদ্ধ এলাকায় আগুনে জ্বলতে থাকা ওই তেলবাহী ট্যাংকারটি শনাক্ত করেছে।

ইরানের নৌবাহিনী জানিয়েছে, ট্যাংকারটি তার অবস্থান শনাক্ত করার ট্র্যাকিং সিস্টেম বন্ধ করে ওমান সাগরের নিষিদ্ধ এলাকায় প্রবেশের অপচেষ্টা চালিয়েছিল। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে প্রচারিত বিবৃতিতে বলা হয়, নির্ধারিত সামুদ্রিক বিধিনিষেধ উপেক্ষা করে নিষিদ্ধ পথে চলাচল করলে তা আঞ্চলিক নিরাপত্তাহীনতা তৈরি করে এবং সাগরে চলাচলকারী অন্যান্য জাহাজের জন্য গুরুতর ঝুঁকি সৃষ্টি করে।

তবে দুর্ঘটনা কবলিত তেল ট্যাংকারটির নাম, এটি কোন দেশের পতাকাবাহী জাহাজ কিংবা এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি ইরানি কর্তৃপক্ষ।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

ট্র্যাকিং বন্ধ করে হরমুজ পাড়ি দেওয়ার চেষ্টা, তেল ট্যাংকারে আগুন

সর্বশেষ হালনাগাদ : ০৭:৫০:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬